Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2020, 10:00 am
Last modified: 16 February, 2020, 10:06 am

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • শপিং ব্যাগ বইতে এখন ভাড়ায় মিলছে লোক, দিল্লিতে কতটা জনপ্রিয় নতুন এই সেবা?
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল

তবে নতুন করে শপথ নিলেও অপরিবর্তিত থাকছে কেজরিওয়ালের মন্ত্রিসভা।
টিবিএস ডেস্ক
16 February, 2020, 10:00 am
Last modified: 16 February, 2020, 10:06 am

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজ ১৬ ফ্রেব্রুয়ারি রোববার শপথ নিচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথ নেওয়ার কথা রয়েছে তার। 

তবে নতুন করে শপথ নিলেও অপরিবর্তিত থাকছে কেজরিওয়ালের মন্ত্রিসভা। বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। 

গত মঙ্গলবার হয়ে গেল দিল্লি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালার দল আম জনতা পার্টি (আপ)। নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২টি আসন গেছে আপের দখলে। মাত্র ৮টি পেয়েছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে কোনও আসনই পায়নি কংগ্রেস।

মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির জয় আসলে দেশের নয়া রাজনীতির পক্ষে জয়। দিল্লির মানুষের বার্তা, তারা স্কুল, মহল্লা ক্লিনিক, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং বিনামূল্যে পানির পক্ষে ভোট দিয়েছেন। এটা দেশের জন্য বড় বার্তা।

ভোটের ফল ঘোষণার পর সেদিন সন্ধ্যায় টুইটারে তাকে জয়ের অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। পাল্টা ধন্যবাদ জানিয়ে মোদীকে টুইট করেন আপ প্রধান।

সেদিন টুইটে কেজরিওয়ালের উদ্দেশে মোদী লেখেন, ‘‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্খা পূরণে অনেক শুভেচ্ছা’’।

এর উত্তরে কেজরিওয়াল লেখেন, ‘‘আপনাকে ধন্যবাদ। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের শহরে পরিণত করার উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে থেকে কাজ করতে মুখিয়ে আছি’’।

এদিকে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মৃখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই টেলিফোনে মমতাকে শপথে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং কেজরিওয়াল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আজ বারাণসীতে যেতে পারেন মোদী। ফলে শপথগ্রহণের অনুষ্ঠানে নাও যেতে পারেন তিনি।

Related Topics

টপ নিউজ

অরবিন্দ কেজরিওয়াল / দিল্লি / দিল্লি বিধানসভা নির্বাচন / নরেন্দ্র মোদী / মমতা বন্দোপাধ্যায় / রামলীলা ময়দান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • শপিং ব্যাগ বইতে এখন ভাড়ায় মিলছে লোক, দিল্লিতে কতটা জনপ্রিয় নতুন এই সেবা?
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net