Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সাকিব-মেহেদীর ঘূর্ণি জাদুর পরও স্কটল্যান্ডের লড়াকু সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2021, 08:20 pm
Last modified: 17 October, 2021, 10:02 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিব-মেহেদীর ঘূর্ণি জাদুর পরও স্কটল্যান্ডের লড়াকু সংগ্রহ

এক ওভারে জোড়া আঘাত হেনে স্কটিশদের দিকহারা করে দেন শেখ মেহেদী হাসান। আরও চেপে ধরেন বিশ্ব রেকর্ড করা সাকিব আল হাসান। এরপরও লড়াকু সংগ্রহ গড়েছে স্কটল্যান্ড। 
টিবিএস রিপোর্ট
17 October, 2021, 08:20 pm
Last modified: 17 October, 2021, 10:02 pm

শুরুতেই উইকেটের পতন। সাইফউদ্দিনের আঘাত অবশ্য বুঝতে দেননি  স্কটল্যান্ডের জর্জ মানসে ও ম্যাথু ক্রস। চাপ কাটিয়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন এ দুজন। কিন্তু এই দুজনকে ফিরিয়ে স্কটিশদের দিকহারা করে দেন শেখ মেহেদী হাসান। আরও চেপে ধরেন বিশ্ব রেকর্ড করা সাকিব আল হাসান। এরপরও লড়াকু সংগ্রহ গড়েছে স্কটল্যান্ড। 

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দারুণ বোলিংয়ের পরও ৯ উইকেটে ১৪০ রান তুলেছে স্কটল্যান্ড।  শেষের দিকে স্কটিশদের হয়ে দ্রুত ব্যাট চালান ক্রিস গ্রিভস। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। এ ছাড়া জর্জ মানসে ২৯, ম্যাথু ক্রিস ১১ও মার্ক ওয়াট ২২ রান করেন। 

মালিঙ্গাকে ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া সাকিব জাদুমাখা বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মেহেদী ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৯ রানে তার শিকার ৩টি উইকেট। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২টি এবং তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। 

সাকিব-মেহেদীতে কোণঠাসা স্কটল্যান্ড

প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ভালোই ব্যাটিং করছিল স্কটল্যান্ড। কিন্তু অষ্টম ওভারে জোড়া আঘাত হেরে স্কটিশদের দিশেহারা করে তোলেন শেখ মেহেদী হাসান। পরে সাকিব আল হাসান জোড়া আঘাত হেনে স্কটল্যান্ডকে আরও কোণঠাসা করে ফেলে। 

বাংলাদেশের এই দুই স্পিনারের তোপে ধুঁকছে স্কটল্যান্ড। মেহেদী ৪ ওভারে ৩টি ও সাকিব ৩ ওভারে ২টি উইকেট নিয়েছেন। ১৫ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৮৭ রান। 

শেখ মেহেদীর জোড়া আঘাত

দলীয় ৫ রানেই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠেছিল স্কটল্যান্ড। জর্জ মানসে ও ম্যাথু ক্রসের ব্যাটে এগিয়ে যাছিল তারা। কিন্তু অষ্টম ওভারে স্কটিশদের পথ ভুলিয়ে দিলেন শেখ মেহেদী হাসান। ডানহাতি এই অফ স্পিনার দুজনকেই ফিরিয়ে দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মেহেদী নিজের প্রথম ওভারেই শিকার করলেন দুই উইকেট। ৮ ওভারে ৩ উইকেটে স্কটল্যান্ডের সংগ্রহ ৪৭ রান। 

তৃতীয় ওভারেই উইকেট এনে দিলেন সাইফউদ্দিন

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশের শুরুটা হলো দাপুটে। তৃতীয় ওভারে উইকেট এনে দিলেন মোহাম্ম সাইফউদ্দিন। 

ডানহাতি এই পেসার স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারের স্টাম্প উপড়ে নিয়েছেন। সাইফউদ্দিনের দারুণ স্লোয়ার ইয়র্কার বুঝতে পারেননি কোয়েটজার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই তার প্রথম উইকেট। ৩ ওভারে শেষে এক উইকেট স্কটল্যান্ডের সংগ্রহ ৭ রান। উইকেটে আছেন জর্জ মানসে ও ম্যাথু ক্রস। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net