Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
গ্যালোপ জরিপ: জনসমর্থনে নতুন রেকর্ড অর্জন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2020, 11:40 am
Last modified: 07 February, 2020, 12:06 pm

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

গ্যালোপ জরিপ: জনসমর্থনে নতুন রেকর্ড অর্জন করলেন ট্রাম্প

২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ আস্থার রেকর্ড। অবশ্য সিংহভাগ বা ৫০ শতাংশ ট্রাম্পকে দায়িত্ব পালনের যোগ্য মনে করেন না। বাকি ১ শতাংশ এই ব্যাপারে কোনো অভিমত দেননি।
টিবিএস ডেস্ক
07 February, 2020, 11:40 am
Last modified: 07 February, 2020, 12:06 pm
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জরিপগুলোর মাঝে সবচেয়ে প্রভাবশালী গ্যালোপ জরিপ। অতি সাম্প্রতিক গ্যালোপ জরিপের ফলাফলে ট্রাম্পের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা বৃদ্ধির প্রবণতা উঠে আসে।

অভিশংসন প্রক্রিয়া নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে নেতিবাচক সংবাদ শিরোনাম হওয়ার পরেও এই আস্থায় চিড় ধরেনি মোটেও। বরং এখন প্রায় ৪৯ শতাংশ মার্কিনী ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য হিসেবে সমর্থন করছেন।

২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ আস্থার রেকর্ড। অবশ্য সিংহভাগ বা ৫০ শতাংশ ট্রাম্পকে দায়িত্ব পালনের যোগ্য মনে করেন না। বাকি ১ শতাংশ এই ব্যাপারে কোনো অভিমত দেননি। আগের জরিপগুলোতে অংশগ্রহণকারীদের মোট ৫ শতাংশ ট্রাম্পের ব্যাপারে কোনো মতামত দেয়া থেকে বিরত ছিলেন।

মূলত: রিপাবলিকান দলের সমর্থক এবং নির্দলীয় জনগণের মাঝে সমর্থন বাড়ার কারণেই চলতি বছরে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের রেটিং বাড়ে। প্রায় ৯৪ শতাংশ রিপাবলিকান এখন ট্রাম্পকে যোগ্য প্রেসিডেন্ট মনে করছেন। যা গত জানুয়ারি মাসের তুলনায় ৬ শতাংশ বেশি।

অন্যদিক নির্দলীয়দের মাঝে ট্রাম্পের অনুমোদন পাঁচ পয়েন্ট বেড়ে ৪২ শতাংশে উন্নীত হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সমর্থন কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা পূর্বের ১০ শতাংশের চাইতেও কম।

নির্বাচনের বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের অবস্থানও উঠে আসে গ্যালোপ জরিপে। ট্রাম্পের অনুমোদন নিয়ে এখন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সমর্থকদের মাঝে ৮৭ পয়েন্টের বড় ব্যবধান তৈরি হয়েছে।

গ্যালোপ জরিপের ইতিহাসে কোনো মার্কিন রাষ্ট্রপতিকে দেয়া সমর্থন নিয়ে জন বিভাজনের এটাই শীর্ষ রেকর্ড। ইতোপূর্বে, এই রেকর্ড ব্যবধান ছিল ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার পক্ষে-বিপক্ষে সমর্থন ঘিরে। ওবামার চাইতেও ট্রাম্প এইক্ষেত্রে রাজনৈতিক বৈরিতা ১ পয়েন্ট বেশি উস্কে দিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net