Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
দেশে করোনায় আরও ৫১ মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2021, 05:20 pm
Last modified: 15 September, 2021, 09:55 pm

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

দেশে করোনায় আরও ৫১ মৃত্যু

মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১ হাজার ৯০১ জনের দেহে।
টিবিএস রিপোর্ট
15 September, 2021, 05:20 pm
Last modified: 15 September, 2021, 09:55 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসের কারণে গত দুইমাস টানা শতাধিক মৃত্যু হলেও গত দুই সপ্তাহ থেকে তা কমেছে।

একদিন আগে ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল ৩৫, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। তবে আজ আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। 

গত এক বছরেরও বেশি সময়জুড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২৭ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।

গত এক বছরে দেশে যতো মানুষ করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১ দশমিক ৭৬ শতাংশের মৃত্যু হয়েছে এই রোগে।

মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১ হাজার ৯০১ জনের দেহে।

এর আগে গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।

মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে টানা লকডাউনের প্রভাবে বর্তমানে সংক্রমণ কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ৬ দশমিক ৬৪ জনের মধ্যে। বিগত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ১০ শতাংশের নিচে নেমে এসেছে। 

Coronavirus in Bangladesh
Infogram

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর মতে, কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ হার ১০ শতাংশের বেশি হলে সেটিকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ', ৫-১০ শতাংশের মধ্যে হলে 'মাঝারি ঝুঁকিপূর্ণ' এবং ৫ শতাংশের নিচে হলে 'স্বল্প ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস বিষয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০ টি নমুনা পরীক্ষার বিবেচনায় গত এক বছরে সংক্রমণের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৯ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের প্রায় দ্বিগুণ।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮৭৩ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বেড়ে ১৪ লাখ পেরিয়ে যায় গত ১৩ অগাস্ট।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

ভাইরাসটির মোকাবিলায় ফেব্রুয়ারি থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচী শুরু করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে এই কর্মসূচী শুরু হলেও ভারত ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই কর্মসূচী অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। বর্তমানে চীন থেকে আনা সিনোভ্যাক ভ্যাকসিন এবং ভ্যাকসিন বিষয়ক আন্তর্জাতিক জোট গ্যাভির বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজার ও মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচি চলছে। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / করোনা / শনাক্ত / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net