Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সবজি উৎপাদনে দেশসেরা যশোর

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
14 January, 2020, 12:40 pm
Last modified: 14 January, 2020, 04:22 pm

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

সবজি উৎপাদনে দেশসেরা যশোর

জাতীয় কৃষি মেলায় যশোরকে এ স্বীকৃতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ জেলায় বছরে ৩২ হাজার হেক্টর জমি থেকে প্রায় আট লাখ টন সবজি উৎপাদন হয়।
যশোর প্রতিনিধি
14 January, 2020, 12:40 pm
Last modified: 14 January, 2020, 04:22 pm
যশোর জেলায় সারা বছর সবজির আবাদ হয়ে থাকে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

শাক-সবজি উৎপাদনে হেক্টর প্রতি গড় ফলনে সর্বোচ্চ ও দেশের সবজির চাহিদা পূরণে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে যশোর। যৌথভাবে দ্বিতীয় রংপুর, জামালপুর এবং তৃতীয় পাবনা জেলা। সম্প্রতি রাজধানীতে শেষ হওয়া জাতীয় কৃষি মেলা শেষে এই স্বীকৃতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

যশোর জেলায় সারা বছর সবজির আবাদ হয়ে থাকে। বছরে ৩২ হাজার হেক্টর জমিতে চাষিরা বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকেন। যা থেকে উৎপাদন হয় প্রায় আট লাখ টন সবজি। এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ সারাদেশে পাঠানো হয়।

যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে জেলায় ২৮ হাজার ৬৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়; উৎপাদন হয় চার লাখ ৯৬ হাজার ৫১০ টন। ২০১৫-১৬ অর্থবছরে আবাদ হয় ২৭ হাজার ১৮২ হেক্টর জমিতে; উৎপাদন হয় পাঁচ লাখ ১৪ হাজার ১৫৯ টন। ২০১৬-১৭ অর্থবছরে সবজির আবাদ হয়েছিল ২৯ হাজার ৭৪০ হেক্টর; উৎপাদন হয়েছিল ছয় লাখ ২ হাজার ১১৮ টন। ২০১৭-১৮ অর্থবছরে আবাদ করা হয় ৩০ হাজার ১৭৫ হেক্টর; উৎপাদন হয় ছয় লাখ ৬৬ হাজার ২৬৫ টন। এবং ২০১৮-১৯ অর্থবছরে আবাদ করা হয়েছিল ৩২ হাজার ৪৭০ হেক্টর জমি; যা থেকে সবজি উৎপাদন হয়েছিল আট লাখ সাত হাজার ৭৪১ টন।
 
যশোর জেলায় মোট ৩৩ ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে বেগুন হেক্টর প্রতি উৎপাদন হয় ৩৩ দশমিক ৯৮ টন, পটল ২৩ দশমিক ৩৭ টন, বাঁধাকপি ৪৪ দশমিক ৯৮ টন, ফুলকপি ৩১ দশমিক ৭৮ টন, ওলকপি ৩৪ দশমিক ৯৫ টন, মূলা ৩৪ দশমিক ৫৩ টন, টমেটো ৩৪ দশমিক ৫৬ টন, শিম ১৫ দশমিক ৬৪ টন।
 
দেশের অন্যতম বৃহৎ সবজির বাজার যশোরের বারীনগর। ডিসেম্বর মাস হচ্ছে সবজির মৌসুম। এসময় হাটে বিপুল পরিমাণ সবজি ওঠে। যা ট্রাকযোগে যায় ঢাকাসহ সারা দেশে। চলতি মৌসুমে চাষিরা সবজির দাম ভালো পেয়েছেন। তবে মৌসুমের শুরুর দিকে দাম ভাল থাকলেও বর্তমানে কিছুটা কম।

সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মফিজুর রহমান জানান, এবার তিনি মুলা, শিম ও টমেটো আবাদ করেছেন। প্রথমে দাম ভালো পেলেও বর্তমানে সেই দাম নেই। 

মথুরাপুর গ্রামের ওহিদুল ইসলাম জানান, এবার কুমড়ার আবাদ করে ভালো ফলন পাওয়া গেছে। যা বিক্রি হয়েছে লাভজনক দামে।

রহমতপুর এলাকার কৃষক মতিয়ার রহমান বলেন, চলমি মৌসুমে আমি ৫ বিঘা জমিতে বেগুন ও শিম চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছে। আমরা সারা বছর সবজির আবাদ করি।

৩০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন রসুলপুরের মুন্সি রহমত। কিন্তু গত বুধবার (৮ জানুয়ারি) কোনোভাবেই ১৫ টাকার বেশি দাম দিতে চায়নি পাইকাররা।

তিনি জানান, বেগুনের জন্যে সার আর কীটনাশকেই বেশি খরচ হয়ে যায়। গাছ থাকলেও ফলন এখন একটু কম। প্রথমদিকে আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়। সে সময় দামও ভালো পেয়েছেন তারা।

ঢাকার ব্যাপারি মোহাম্মদ হাসান জানান, এক মাস আগেও সবজির ব্যাপক চাহিদা ছিল। যশোর জেলায় আগাম সবজির আবাদ বেশি হওয়ায় আমরা এখান থেকে তা ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাই। তবে বর্তমানে ঢাকায় এ অঞ্চলের সবজির চাহিদা কম। কারণ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ও চট্টগ্রামে সবজির সরবরাহ করা হয়। 

এদিকে বারীনগর বাজারে মুলা ৬ টাকা কেজি, বেগুন ১৫ টাকা, পটল ৪০ টাকা, শিম ১৬ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, যশোর জেলায় এবার শীতকালীন মৌসুমে সবজি চাষ হয়েছে ১৪ হাজার ৯৬০ হেক্টর জমিতে। বছরে দু’বার সবজি আবাদ হয়ে থাকে। এরমধ্যে যশোর সদরে দুই হাজার ৩১৫ হেক্টর, শার্শায় এক হাজার ৬৯৫ হেক্টর, ঝিকরগাছায় দুই হাজার ১০ হেক্টর, চৌগাছায় চার হাজার ২৫০ হেক্টর, কেশবপুরে এক হাজার ১০ হেক্টর, মণিরামপুরে দুই হাজার ২৫০ হেক্টর, অভয়নগরে ৫৫০ হেক্টর ও বাঘারপাড়ায় ৮৮০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে।

এ বিষয়ে যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপ-পরিচালক এমদাদ হোসেন বলেন, যশোরে সারাবছর সবজির আবাদ হয়ে থাকে। জেলাটি গড়ে ৮ হাজার টণেরও বেশি সবজি উৎপাদন করে। প্রতি হেক্টরে গড়ে ২৩ থেকে ২৫ মেট্রিক টন করে সবজি উৎপাদন হয়। সম্প্রতি কৃষি বিভাগ সবজি উৎপাদনে যশোরকে প্রথম ঘোষণা করেছে। আমরা প্রথম হওয়ায় আনন্দবোধ করছি। সেই সঙ্গে ধন্যবাদ দিচ্ছি সবজি চাষিদের। যারা আগাম সবজির আবাদ করেছেন তারা লাভবান হয়েছেন। 

Related Topics

টপ নিউজ

সবজি উৎপাদন / যশোর / দেশসেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net