Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2021, 01:35 pm
Last modified: 22 July, 2021, 01:36 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলও জিম্বাবুয়ে থেকে ২৯ জুলাই দেশে ফিরবে।
টিবিএস রিপোর্ট
22 July, 2021, 01:35 pm
Last modified: 22 July, 2021, 01:36 pm

মাঠের লড়াই শুরুর ১০ দিন আগে চূড়ান্ত হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পূর্ব পরিকল্পনামাফিক সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচগুলো আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। পাঁচটি ম্যাচই হবে দিবারাত্রির, তবে এখনও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। 

অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেখান থেকে ভাড়া করা বিমানে সরাসরি বাংলাদেশে আসবে তারা। ঢাকা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা। বাংলাদেশ দলও জিম্বাবুয়ে থেকে ২৯ জুলাই দেশে ফিরবে। দেশে ফিরেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। 

সবকিছু চূড়ান্ত হওয়ার পরও বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে সিরিজটি আয়োজনে দুশ্চিন্তা ছিল। জৈব সুরক্ষা বলয় নিয়ে অস্ট্রেলিয়ানদের অনেক প্রশ্ন ছিল। এমনকি তারা বেশ কয়েকটি শর্তও দিয়েছে বিসিবিকে। জৈব সুরক্ষা বলয় নিয়ে দুই বোর্ডের মধ্যে কয়েক দফায় আলোচনার পর সব নিশ্চিত হয়েছে। 

বিষয়টি নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া অক্লান্ত পরিশ্রম করেছে সিরিজের সূচি নির্ধারণ করতে। স্বাভাবিকভাবেই করোনার মধ্যে এটা চ্যালেঞ্জের বিষয়। যে কোনো ক্রিকেট সিরিজ আয়োজনের সঙ্গে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা প্রাধান্য দিতে হয়।'

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসদের নিরাপত্তার জন্য যে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি সবাই নিরাপদে থাকবে। আমরা আশা করছি দুই দল রোমাঞ্চকর ও উপভোগ্য ক্রিকেট উপহার দেবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / সূচি / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net