Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
তাসকিন-মিরাজে বাংলাদেশের দাপুটে জয়

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2021, 06:35 pm
Last modified: 11 July, 2021, 07:16 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

তাসকিন-মিরাজে বাংলাদেশের দাপুটে জয়

হারারে টেস্টে শুধু বাংলাদেশের শাসনের গল্পই লেখা হলো। এলো বিশাল এক জয়।
টিবিএস রিপোর্ট
11 July, 2021, 06:35 pm
Last modified: 11 July, 2021, 07:16 pm
হারারে টেস্টে ব্যাটে-বলে বাংলাদেশকে পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং। তাতে জিম্বাবুয়ের সামনে বিশাল লক্ষ্য। পরে বল হাতে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা স্বাগতিকদের টুটি চেপে ধরলেন। সব মিলিয়ে হারারে টেস্টে শুধু বাংলাদেশের শাসনের গল্পই লেখা হলো। এলো বিশাল এক জয়।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে এটা বাংলাদেশের দ্বিতীয় সেরা জয়। রানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টিও জিম্বাবুয়ের বিপক্ষে, ২২৬ রানে। ওটাই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

৪৭৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৫৬ রানে গুটিয়ে যায় ঘরের মাঠের দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ টেস্টে এটা বাংলাদেশের অষ্টম জয়। অধিনায়ক হিসেবে দ্বিতীয় জয়ের দেখা পেলেন মুমিনুল হক। তার বাকি জয়টিও জিম্বাবুয়ের বিপক্ষেই। বিদেশের মাটিতে এটা বাংলাদেশের পঞ্চম টেস্ট জয়, অধিনায়ক মুমিনুলের প্রথম।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুঃস্বপ্নের শুরু হলেও মুমিনুল হক, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের ব্যাটে ৪৬৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৯১ রানের রেকর্ড জুটি গড়েন মাহমুদউল্লাহ-তাসকিন। মুমিনুল ৭০, লিটন ৯৫ ও তাসকিন ৭৫ রান করে আউট হলেও ১৬ মাস পর টেস্টে ফেরা মাহমুদউল্লাহ ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আট নম্বরে নেমে এই ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন টেস্টকে বিদায় বলে দেওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার।

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ২৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই ১৯২ রানের লিড পায় বাংলাদেশ। অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো ৮৭, অধিনায়ক ব্রেন্ডন টেলর ৮১, মিল্টন শুম্বা ৪১ ও রেজিস চাকাভা ৩১ রান করেন। ৩১ ওভার বোলিং করে ৫টি উইকেট নেন মিরাজ। সাকিবের শিকার ৪ উইকেট, তাসকিন পান বাকি উইকেটটি। 

নাটাই হাতে পেয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে। ১ উইকেটে ২৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন মুমিনুল হক। সাইফ হাসান ৪৩ রান করে আউট হন। সাদমান ইসলাম অনিক ১১৫ ও ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ১১৭ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের ১৯২ ও ২৮৪ মিলিয়ে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৫ রানেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার মিল্টন শুম্বাকে ফেরান তাসকিন। এরপর ঝড়ো এক ইনিংস খেলেন ব্রেন্ডন টেলর। দেশের হয়ে ৩৩ বলে রেকর্ড হাফ সেঞ্চুরি করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৭৩ বলে ৯২ রান করে আউট হন। 

এরপর তাসকিন-মিরাজদের বোলিংয়ের সামনে কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি। এর মাঝেও অবশ্য ৫২ রানের ইনিংস খেলে ফেলেন আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড টিরিপানো। ডিওন মায়ার্স ২৬ ও ব্লেসিং মুজারাবানি অপরাজিত ৩০ রান করেন। মিরাজ ও তাসকিন ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব আল হাসান ও এবাদত হোসেন। 

কয়েকদিন অনুশীলনের পর ওয়ানডে মিশন শুরু করবে দুই দল। প্রথম ওয়ানডে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net