Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দুঃস্বপ্নের শুরুর পরও প্রথম দিন শেষে স্বস্তি

খেলা

07 July, 2021, 10:45 pm
Last modified: 07 July, 2021, 10:47 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুঃস্বপ্নের শুরুর পরও প্রথম দিন শেষে স্বস্তি

যেভাবে শুরু হয়েছিল, দিনশেষে হায় হায় রোল পড়তে পারতো। ১৩২ রানের মধ্যেই ৬ জন ব্যাটসম্যান ফিরে যান। অনেকে হয়তো ২০০-এর আশেপাশেই বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ দেখতে পাচ্ছিলেন।
07 July, 2021, 10:45 pm
Last modified: 07 July, 2021, 10:47 pm

যেভাবে শুরু হয়েছিল, দিনশেষে হায় হায় রোল পড়তে পারতো। ১৩২ রানের মধ্যেই ৬ জন ব্যাটসম্যান ফিরে যান। অনেকে হয়তো ২০০-এর আশেপাশেই বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ দেখতে পাচ্ছিলেন। সেখান থেকে দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে গেছেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটির কারণেই হারারে টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে। ৩০০ ছাড়িয়ে প্রথম দিনটা শেষ করতে পারতো মুমিনুল হকের দল। কিন্তু আলোক স্বল্পতার কারণে ৭ ওভার বাকি থাকতেই মাঠ ছাড়ে দুই দল। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে পড়তে হয় বাংলাদেশকে। প্রথম ওভারেই বাংলাদেশ ওপেনার সাইফ হাসানের স্টাম্প উপড়ে নেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্তকেও সাজঘর দেখিয়ে দেন জিম্বাবুয়ের ডানহাতি এই পেসার। 

৮ রানেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে খেলায় ফেরান সাদমান ইসলাম অনিক ও অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন এ দুজন। ২৩ রান করা সাদমানের বিদায়ে আবারও এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। 

১১ রান করা মুশফিককে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মুজারাবানি। জিম্বাবুয়ে পেসারের একটি ডেলিভারি ছাড়তে গিয়ে এলবিডব্লিউর শিকার হন মুশফিক। যদিও তার আউট নিয়ে যথেষ্ট সংশয় আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে, ডেলিভারিটি স্টাম্প মিস করবে। কিন্তু ডিআরএস না থাকায় বাঁচার সুযোগ পাননি মুশফিক। 

পরের ওভারে আরও বড় ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে থাকা সাকিব ৩ রান করেই বিদায় নেন। ভিক্টর নিয়াউচির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন বাঁহাতি এই অলরাউন্ডার। দুইবার জীবন ফিরে পাওয়া মুমিনুল হকও কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ৯২ বলে ১৩টি চারে ৭০ রান করেন। 

এরপর বাংলাদেশের ইনিংস এগিয়ে নিয়ে গেছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন এই দুজন। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে পুল শট খেলতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। ফেরার আগে ১৪৭ বলে ১৩টি চারে ৯৫ রান করেন তিনি। টেস্টে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। 

লিটনের বিদায়ের পরের বলেই আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন ১৬ মাস পর টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ। টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি পূর্ণ করা অভিজ্ঞ এই ক্রিকেটার ৫৪ রানে এবং তাসকিন ১৩ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের মুজারাবানি ৩টি, ডোনাল্ড টিরিপানো ও ভিক্টর নিয়াউচি ২টি এবং রিচার্ড এনগারাভা একটি উইকেট পান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net