Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আট বছর পর বাংলাদেশকে সংগ্রহ উৎসের তালিকাভুক্ত করছে ওয়াল্ট ডিজনি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
02 July, 2021, 11:40 pm
Last modified: 03 July, 2021, 07:00 am

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

আট বছর পর বাংলাদেশকে সংগ্রহ উৎসের তালিকাভুক্ত করছে ওয়াল্ট ডিজনি

ওয়াল্ট ডিজনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ
টিবিএস রিপোর্ট 
02 July, 2021, 11:40 pm
Last modified: 03 July, 2021, 07:00 am
ছবি: মুমিত এম/ টিবিএস

২০১৩ সালে দেশের পোশাক শিল্পে অগ্নিকাণ্ড ও ভবন ধসের মতো বড় কিছু দুর্ঘটনা ঘটে। সবচেয়ে মর্মান্তিক ছিল রানা প্লাজার বিপর্যয়, যা পুরো বিশ্বে এ খাতটির নেতিবাচক দিক তুলে ধরে। এসব ঘটনার প্রেক্ষিতে সে বছর বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ বন্ধ করে দেয় বিশ্বখ্যাত ওয়াল্ট ডিজনি কোম্পানি। আন্তর্জাতিক শ্রম মান নিরীক্ষা বিবেচনায় নিয়ে কোম্পানিটি তার অনুমোদিত সোর্সিং দেশগুলোর তালিকায় আবারও বাংলাদেশকে অন্তর্ভূক্ত করার বিষয়টি বিবেচনা করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ওয়াল্ট ডিজনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে সময়োচিত পদক্ষেপ বলেছেন। দেশের পোশাক রপ্তানিকারকদের শীর্ষ স্থানীয় এ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে একথা জানা যায়। 

কর্ম-পরিবেশের নিরাপত্তা, সামাজিক মান ও পরিবেশগত টেকসই হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের সকল পর্যায়ে ব্যাপক উন্নতি ও পরিবর্তনের অর্জনকে স্বীকৃতি দিয়ে ওয়াল্ট ডিজনি কর্তৃক এই পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিটি জানায়, আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও'র বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রোগ্রামে কারখানাগুলো বিক্রেতা (ভেন্ডর) হিসেবে স্বীকৃত হবে, তবে এজন্য তাদের আগে নির্দিষ্ট সংস্কার মানদন্ড সহকারে 'নিরাপন' বা আরএমজি সাস্টেইনিবিলিটি কাউন্সিলে (আরএসসি) যুক্ত হতে হবে। 

অগ্নি, বৈদ্যুতিক এবং স্থাপত্য বিষয়ক সুরক্ষা নিশ্চিতে পোশাক শিল্প বিগত কয়েক বছরে অনেক উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগ করেছে। একইসঙ্গে, কারখানা সংস্কার কার্যক্রম নিবিড়ভাবে চালিয়ে গেছে। শ্রমিক কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সুরক্ষার সংস্কৃতি তৈরির লক্ষ্যেই এসব করা হয়ে বলে জানিয়েছে বিজিএমইএ।   

সমগ্র সুরক্ষা রূপান্তর কর্মসূচিটি বাংলাদেশ সরকার, আইএলও, আন্তর্জাতিক ব্র্যান্ড, সরবরাহকারী এবং গ্লোবাল ইউনিয়নগুলো স্বচ্ছভাবে সমর্থন করেছিলো এবং এতে সহায়তা দিয়েছিল।

হংকংভিত্তিক সাপ্লাই চেইন কমপ্লায়েন্স সল্যুশনস প্রোভাইডার- কিউমা'র সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ 'এথিক্যাল ম্যানুফ্যাকচারিং' দেশ হিসেবে স্থান দিয়েছে। এই রেটিংয়ে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ও সুরক্ষা, শিশু ও তরুণ শ্রমিক, বাধ্যতামূলক শ্রমসহ- শ্রম বিষয়ক চর্চাগুলো, শ্রমিক প্রতিনিধিত্ব, শৃঙ্খলাবদ্ধ অনুশীলন এবং বৈষম্য, কর্ম ঘন্টা ও মজুরি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সূচকগুলো অন্তর্ভূক্ত করেছিল সংস্থাটি।

সমীক্ষাটি এমন সময়ে পরিচালিত হয়, যখন কোভিড-১৯ বিশ্বব্যাপী ফ্যাশন শিল্প ও সরবরাহ চেইনকে ব্যাহত করেছিল। এই দুঃসময়ে সময়ে সুষ্ঠুভাবে কমপ্ল্যায়েন্স প্রতিপালন শিল্পের সকল পরিস্থিতিতে দৃঢ়তা ধরে রাখতে আমাদের প্রতিশ্রুতির কথাই তুলে ধরছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 
 

Related Topics

টপ নিউজ

ওয়াল্ট ডিজনি / বিজিএমইএ / আইএলও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net