Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
লকডাউন অমান্য করায় প্রথম দিনে ৫ ঘণ্টায় ২৪৯ জনকে আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2021, 04:50 pm
Last modified: 01 July, 2021, 04:51 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

লকডাউন অমান্য করায় প্রথম দিনে ৫ ঘণ্টায় ২৪৯ জনকে আটক

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে এই ব্যক্তিদের আটক করা হয়; যাদের অধিকাংশই মিরপুরের বাসিন্দা।
টিবিএস রিপোর্ট
01 July, 2021, 04:50 pm
Last modified: 01 July, 2021, 04:51 pm
কঠোর লকডাউনে রাজধানীর কাওরান বাজার মোড়। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে বিধি-নিষেধ অমান্য করে বাইরে যাওয়ায় রাজধানীতে ২৪৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে এই ব্যক্তিদের আটক করা হয়; যাদের অধিকাংশই মিরপুরের বাসিন্দা।

পুলিশ বলছে, লকডাউনে ঘরের বাইরে যাওয়ার পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি আটককৃতরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার এএসএম মাহতাব উদ্দিন বলেন, "মিরপুরের বিভিন্ন এলাকায় আমাদের সবগুলো পুলিশ স্টেশনের সদস্যরা অভিযান চালাচ্ছেন। যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় একশো'রও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ বলেছেন, তারা বাইরে এসেছেন লকডাউন কেমন হচ্ছে সেটা দেখতে। আবার কেউ কেউ বলছেন লকডাউনের বিষয়ে তারা জানতেন না।" 

"আটককৃতদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। যদি তারা সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারে তবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।"

প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমটিকে জানিয়েছেন, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।  

একই সময়ে লকডাউন অমান্য করে যানবাহন নিয়ে বের হওয়ায় ২২২টি মামলা হয়েছে যাতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার টাকা।

এছাড়া দোকান খোলায় ১০টি দোকানের মালিককেও জরিমানা করা হয়েছে।  
 
Related Topics

টপ নিউজ

লকডাউন / লকডাউন অমান্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net