Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নেশাচ্ছন্ন করিয়ে পার্টিতে বেঁধে রাখা হয়েছে সিংহ! তোপের মুখে সোশ্যাল মিডিয়া তারকা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 June, 2021, 06:50 pm
Last modified: 27 June, 2021, 06:55 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

নেশাচ্ছন্ন করিয়ে পার্টিতে বেঁধে রাখা হয়েছে সিংহ! তোপের মুখে সোশ্যাল মিডিয়া তারকা

ভিডিওতে দেখা যাচ্ছে পার্টিতে বেদম জোরে গান চলছে, সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলো। হাজারো মানুষের আনাগোনা ও চিৎকারের মাঝে নির্জীব অবস্থায় এক কোণায় পড়ে রয়েছে সিংহটি। কখনো-বা সোফার ওপর এলিয়ে শুয়ে রয়েছে।
হিন্দুস্তান টাইমস
27 June, 2021, 06:50 pm
Last modified: 27 June, 2021, 06:55 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

মিস সুজান নামে এক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া তারকার বিরুদ্ধে নেটমাধ্যমে আছড়ে পড়েছে জনরোষ। পশুসংরক্ষণের ব্যাপারে এক স্বেচ্ছাসেবী সংস্থাও তোপ দেগেছে ওই সোশ্যাল মিডিয়ার তারকার বিরুদ্ধে। তার দোষ?

একটি যুবক সিংহকে রীতিমতো নেশায় আছন্ন করে নিজের জন্মদিনের পার্টিতে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন তিনি। সোজা কোথায়, সিংহটিকে ব্যবহার করা হচ্ছিল 'পার্টি প্রপস'; অর্থাৎ অনুষ্ঠানে শোভা ও মর্যাদা বাড়ানোর হাতিয়ার হিসেবে।

ঘটনার একাধিক ভিডিও সামনে আসতেই তুমুল শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।

View this post on Instagram

A post shared by Project Save Animals (@projectsaveanimals)

একটি ভিডিওতে দেখা যাচ্ছে পার্টিতে বেদম জোরে গান চলছে, সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলো। হাজারো মানুষের আনাগোনা ও চিৎকারের মাঝে নির্জীব অবস্থায় এক কোণায় পড়ে রয়েছে সিংহটি। কখনো-বা সোফার ওপর এলিয়ে শুয়ে রয়েছে। 

আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে, 'বার্থডে গার্ল' সুজান হাসিমুখে সিংহটির পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আর তার আশেপাশে আমন্ত্রিত অভ্যাগতদের অনেকেই এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন।

ইনস্টাগ্রামের দেওয়ালে গোটা ভিডিওটি পোস্ট করা হয়েছে 'প্রজেক্ট সেভ অ্যানিম্যাল' নামে একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওর সঙ্গে এই সংস্থার তরফে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে এই ঘটনার। একহাত নিয়েছে সুজানকেও। পশুরাও যে মানুষের মতো জীবন্ত প্রাণী, তা কী করে ভুলে যান অনেকে, তা নিয়ে কঠিন প্রশ্নবাণে বাঁধা হয়েছে সুজানকে।

এ প্রসঙ্গে 'ভাইস নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে পশু উদ্ধারকারী সৈয়দ হাসান বলেছেন, ভিডিওটি থেকে স্পষ্ট সিংহটির সব নখ কেটে ফেলানো হয়েছে। পাকিস্তানে বাঘ-সিংহকে বেঁধে এরকম মজা পাওয়া কিংবা তাদের কষ্ট দিয়ে 'স্টেটাস' উঁচু করার মরিয়া প্রচেষ্টা অনেকের মধ্যেই তিনি দেখেছেন বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে বাঘ-সিংহ পোষার লাইসেন্স পাওয়া যায় খুব অল্প মূল্যের বিনিময়েই। পাকিস্তানের বহু নাগরিকই মনে করেন এই ধরনের পশু পোষাটা তাদের মর্যাদাকে একলাফে নিয়ে যাবে অনেকটাই উঁচুতে।

অভিযুক্ত মিস সুজান। ছবি: ইনস্টাগ্রাম

'প্রজেক্ট সেভ অ্যানিম্যাল'-এর প্রধান সৈয়দ ইতিমধ্যেই একটি পিটিশন দায়ের করেছেন সুজানের বিরুদ্ধে। সঙ্গে জনসাধারণের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন জট বেশি করে সম্ভব পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠুক। নিন্দার ঝড়ের তেজ বাড়ুক।

Related Topics

টপ নিউজ

সোশ্যাল মিডিয়া / পাকিস্তান / সিংহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net