Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 September, 2026, 07:40 pm
Last modified: 15 September, 2026, 07:47 pm

Related News

  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, প্রাথমিকভাবে এমন একটি ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা চলছে, যেখানে বিভিন্ন ইউটিলিটি একই কাঠামোর মধ্যে থাকবে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ঢাকনা খুলে সংশ্লিষ্ট লাইনে কাজ করা যাবে।
টিবিএস রিপোর্ট 
15 September, 2026, 07:40 pm
Last modified: 15 September, 2026, 07:47 pm
সালাহউদ্দিন আহমদ। স্কেচ: টিবিএস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সেবার লাইন বসানো বা মেরামতের জন্য ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্তি দিতে সমন্বিত 'স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা' গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকার সব উন্নয়নকাজ সমন্বিতভাবে করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

মন্ত্রী বলেন, এখন পানির লাইনের জন্য একবার রাস্তা খুঁড়তে হয়, বিদ্যুতের জন্য আবার খুঁড়তে হয়, গ্যাসের জন্যও একইভাবে রাস্তা কাটতে হয়। এই বারবার খোঁড়াখুঁড়ির প্রয়োজনীয়তা কীভাবে কমানো যায়, সেই বিষয়ে সরকার চিন্তা করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এমন একটি ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা চলছে, যেখানে বিভিন্ন ইউটিলিটি একই কাঠামোর মধ্যে থাকবে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ঢাকনা খুলে সংশ্লিষ্ট লাইনে কাজ করা যাবে। এতে একই রাস্তা একেক সংস্থার জন্য একাধিকবার কাটার প্রয়োজন কমবে।

তবে পুরো প্রক্রিয়াটি এখনই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আসবে না। সরকার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, একদিন ঢাকার উন্নয়ন কাজ ও ইউটিলিটি ব্যবস্থাপনা এমন একটি সমন্বিত পদ্ধতিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। 

মন্ত্রী বলেন, এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি ঢাকার চলমান উন্নয়নকাজেও তাৎক্ষণিক সমন্বয় জোরদার করছে সরকার। একটি সংস্থা রাস্তা খুঁড়ে কাজ শেষ করার পর আরেকটি সংস্থা যেন একই জায়গায় আবার রাস্তা না কাটে, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে নিয়মিত সমন্বয় করা হবে। প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়েও সভা করার জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নগরবাসীকে স্বস্তি দেওয়া, ভোগান্তি কমানো এবং সমন্বিতভাবে উন্নয়নকাজ শেষ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অধীনে বর্তমানে যেসব উন্নয়নকাজ চলমান রয়েছে, সেগুলো সমন্বয়ের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ এবং ক্ষেত্রবিশেষে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থাগুলোর অভ্যন্তরীণ সমন্বয়ের জন্যও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীতে মেট্রোরেল, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার বড় বড় উন্নয়নকাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব কাজ যাতে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং একটি সংস্থা কাজ করার পর আরেকটি সংস্থাকে একই জায়গায় নতুন করে কাজ করতে না হয়, সেজন্য এই সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ প্রকট হয়। একটি সংস্থা নির্মাণকাজ করার পর রাস্তা মেরামত করে চলে গেলে আবার অন্য একটি সংস্থা একই জায়গায় কাজ করতে আসে। অথচ আগেই সমন্বয় করা গেলে একই সময়ে প্রয়োজনীয় সব কাজ করা সম্ভব। সরকার এখন সেই সমন্বয় নিশ্চিত করতে চাইছে।

ঢাকার যানজট কমাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআইয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। এতে নগরবাসী স্বস্তি পাচ্ছে এবং যান চলাচলে একটি শৃঙ্খলা তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

যানজট কমাতে বাসস্ট্যান্ড ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। বাসস্ট্যান্ডগুলো স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। স্থানান্তরের মধ্যবর্তী সময়ে বা গ্যাপ পিরিয়ডে বাসগুলো কোথায় থাকবে, সে বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

সরকারের ব্যয় ও সময় কমানো এবং জনদুর্ভোগ কমিয়ে নগরবাসীকে স্বস্তি দেওয়াই এসব উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। তার মতে, সমন্বিতভাবে কাজ করতে পারলে একই জায়গায় বারবার কাজ করার প্রয়োজন হবে না। এতে সরকারি অর্থের অপচয়ও কমবে এবং কাজ শেষ করতেও কম সময় লাগবে।

 

Related Topics

টপ নিউজ

রাস্তা / ঢাকা / স্বরাষ্ট্রমন্ত্রী / বিদ্যুৎ / গ্যাস / সেবা / সালাহউদ্দিন আহমদ / পরিকল্পনা / বাসস্ট্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net