Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মালোপাড়ার জেলেদের দুঃখ তিতাস

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
23 December, 2019, 01:10 pm
Last modified: 23 December, 2019, 01:35 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

মালোপাড়ার জেলেদের দুঃখ তিতাস

দুই পাড়ে অবৈধ দখল আর দূষণের কারণে দিন দিন জরাজীর্ণ খালে পরিণত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এ নদীটি।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
23 December, 2019, 01:10 pm
Last modified: 23 December, 2019, 01:35 pm
অবৈধ দখল আর দূষণের কারণে দিন দিন জরাজীর্ণ খালে পরিণত হচ্ছে তিতাস নদী। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ তার ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে তিতাসের কোল ভরা জল, বুক ভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছ্বাসের কথা বর্ণনা করেছিলেন। ফুটিয়ে তুলেছিলেন মালোপাড়ার জেলেদের জীবনযুদ্ধের চিত্র। কিন্তু তিতাসের সেই ভরা যৌবন আর নেই। দখল আর দূষণের ফলে দিন দিন জরাজীর্ণ খালে পরিণত হচ্ছে তিতাস। যে তিতাস মালোপাড়ার জেলেদের জীবনের সবকুটু জুড়ে, সেই তিতাসই এখন তাদের একমাত্র দুঃখ হয়ে দাঁড়িয়েছে। 

তিতাসের পাড়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতিস্তম্ভ। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নদীতে আর আগের মতো মাছ নেই, যা আছে তাও কারেন্ট জাল দিয়ে এবং ঘের বানিয়ে আহরণ করছেন অন্য জেলেরা। এতে করে মানবেতর দিন কাটছে মালোপাড়ার জেলেদের।

মালোপাড়ার বাসিন্দা নির্মল মল্লবর্মণ তিতাস নদীতে মাছ ধরছেন প্রায় ৫০ বছর ধরে। ভরা তিতাসের বিভিন্ন স্থানে জাল ফেলে মাছ ধরেতেন দলবেঁধে। বছর দশেক আগেও তার জালে ধরা পড়তো বড় বোয়াল, আইড়, চিংড়ি, পাবদা ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ। তখন এক সপ্তাহ জাল ফেলে যে মাছ ধরতেন তা বিক্রি করেই ভালোভাবে এক মাস চলত তার সংসার। কিন্তু এখন আর নদীতে আগের মতো মাছ না পাওয়ায় কষ্টে দিন কাটছে তার। অনেকবার পেশা পরিবর্তন করার কথা ভাবলেও পূর্বপুরুষের পেশা হওয়ায় ছাড়তে পারেননি তিনি।

তবে মালোপাড়ার অনেক পরিবার এখন পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছেন। তাদের কেউ দর্জি, কেউ সেলুন, কেউবা কাঠমিস্ত্রির কাজ করে দিন যাপন করছেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি উপজেলা দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এই তিতাস নদীতেই মালোপাড়ার জেলেদের জীবন ও জীবিকা। আর শহরের গোকর্ণ ঘাট এলাকায় তিতাস নদীর পাড়েই মালোপাড়ার অবস্থান। মালোপাড়ায় ঢোকার পথেই রয়েছে অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তি। বর্তমানে মালোপাড়ায় বসবাস করেন শতাধিক জেলে পরিবার। এর মধ্যে মাত্র ২০-২৫টি পরিবার মাছ ধরা পেশায় জড়িত রয়েছে। 

ঘের বানিয়ে মাছ আহরণ করছেন কেউ কেউ। এতে করে মানবেতর দিন কাটছে মালোপাড়ার জেলেদের। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এক সময় নদীতে জাল ফেললেই নানা প্রজাতির মাছ ঝাঁকে-ঝাঁকে ধরা পড়তো। সেই মাছ বাজারে ভালো দামে বিক্রি করে চলত জেলে পরিবারগুলো। কিন্তু এখন আর আগের সেই চিত্র নেই। তিতাসের দুই পাড়ে অবৈধ দখল আর দূষণের কারণে দিন দিন জরাজীর্ণ খালে পরিণত হচ্ছে ঐতিহ্যবাহী এ নদীটি। বাসা-বাড়ি ও হোটেলের বর্জ্য ফেলা হয় নদীর পাড়ে। আর প্রভাবশালীরা দখল করেছেন নদীর পাড়। দীর্ঘদিন ধরে খননকাজ বন্ধ থাকায় পলি জমেছে নদীতে। বর্তমানে খনন কাজ শুরু হলেও সেটি ধীরগতি চলছে। 

এছাড়াও নদীর বিভিন্ন স্থানের চারপাশে বাঁশ পুঁতে শত শত ঘের বানানো হয়েছে। এই ঘের বানানোর ফলে পানি প্রবাহে বাধা তৈরি হচ্ছে। এতে করে মাছ নদীতে অবাধ বিচরণের সুযোগ পাচ্ছে না। বড় হওয়ার আগেই কারেন্ট জালে আটকা পড়ছে। ঘেরের পাশে জাল ফেলতে গেলে বাধা দেয়া হয় বলে অভিযোগ মালোপাড়ার জেলেদের। এ নিয়ে প্রতিবাদ করারও সাহস নেই তাদের। 

নির্মল মল্লবর্মণ বলেন, নদীতে মাছ ধরেই সংসার চলে আমার। এই মাছ বিক্রি করেই ছেলে-মেয়েদের পড়ালেখা শিখাচ্ছি। মেয়েদের বিয়ে দিয়েছি। ১০ বছর আগেও প্রচুর মাছ পেয়েছি। কিন্তু এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। নদীতে কোনো শৃঙ্খলা নেই। যে যার মতো করে ঘের বানিয়ে এবং কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরছে।

তিনি আরও বলেন, ঘেরের সামনে আমাদের জেলেরা জাল ফেললেই বাধা দেয়া হয়। এই ঘেরের কারণে মাছ বড় হওয়ার সুযোগ পায়না। কারণ ঘের এলাকাটি চরের মতো হয়ে যায়। আমাদের দাবি থাকবে, নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে এনে আমাদেরকে সব জায়গায় মাছ ধরার সুযোগ দেওয়া হোক।

মালোপাড়ার বাসিন্দা নগীন্দ্র চন্দ্র বর্মণ জানান, ৪০ বছরেরও বেশি সময় ধরে তিতাস নদীতে মাছ ধরেন তিনি। মাছ বিক্রি করেই চলে তার সাত সদস্যের পরিবার। আগে প্রচুর মাছ পাওয়া যেত। সেই মাছ বিক্রি করে সংসার ভালোভাবেই চলত। ১০-১৫ বছর আগেও নদীতে অনেক পানি ছিল, এখন দখলের কারণে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। গত ৭/৮ বছর ধরে আর আগের মতো মাছ পাওয়া যায় না। কারণ, মাছ বড় হওয়ার সুযোগই দেওয়া হয় না। মালোপাড়ার বাইরের জেলেরা নদীতে ঘের বানিয়ে মাছ ধরে। আমরা জাল ফেলতে গেলে বাধা দিয়ে গালিগালাজ করে। এ নিয়ে প্রতিবাদ করার সাহস নেই আমাদের। এই তিতাস নদী এখন আমাদের কাছে দুঃখ ছাড়া আর কিছুই না।

তিতাসের সেই ভরা যৌবন আর নেই। দখল আর দূষণের ফলে দিন দিন জরাজীর্ণ খালে পরিণত হচ্ছে নদীটি। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মালোপাড়ার বাসিন্দা সুকুমার বর্মণ বলেন, ১০-১৫ বছর নদীতে মাছ ধরেছি। এখন আর মাছ ধরি না। ঘের বানিয়ে অন্য জেলেরা এখন মাছ ধরে। আমাদের নদীর সব জায়গায় মাছ ধরতে দেয়া হয় না। এক ঘের মালিক আমাকে মাছ ধরতে যাওয়ার পর গালিগালাজ করেছিল। এরপর থেকে মাছ ধরা ছেড়ে দিয়ে মাছের ব্যবসা শুরু করি।

আরেক জেলে শেতন বর্মণ জানান, তিনিও বাবা-ভাইয়ের সঙ্গে তিতাস নদীতে মাছ ধরেন। কিন্তু এখন মাছ কম পাওয়ায় সংসার চালাতে কষ্ট হয়ে যায়। সেজন্য তিনি মাছ ধরার পাশাপাশি সেলুনে কাজ করেন। এতে করে কোনো রকমে সংসার চলে তাদের।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল এবং ঘেরগুলো উচ্ছেদ করছি। তিতাস নদী একটি উন্মুক্ত জলাশয়। এই উন্মুক্ত জলাশয়ে কাউকে ঘের বানিয়ে পানি প্রবাহ এবং মাছের অবাধ বিচরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না। নতুন করে ঘের হয়ে থাকলে সেগুলো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উচ্ছেদ করা হবে।

 

Related Topics

টপ নিউজ

তিতাস / মালোপাড়া / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net