Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

বিনোদন

বিবিসি; হিন্দুস্তান টাইমস; এপি
18 August, 2026, 11:05 pm
Last modified: 20 August, 2026, 02:25 pm

Related News

  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস
  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন

বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘সিনেমাটি দেখলে হয়তো ৮০ মিনিটের জন্য পস্তাবেন, তবে না দেখলে আফসোস রয়ে যাবে সারাজীবন!’
বিবিসি; হিন্দুস্তান টাইমস; এপি
18 August, 2026, 11:05 pm
Last modified: 20 August, 2026, 02:25 pm
ছবি: চায়নিজ মিডিয়া

নিম্নমানের গ্রাফিক্স, বাজে অ্যানিমেশন আর অগোছালো গল্প, সব মিলিয়ে সিনেমাটি এতটাই জঘন্য যে, দেখার পর দর্শকদের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সিনেমাটির নাম 'নিউ লাই'। একটি স্বপ্নের দৃশ্যে গরুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই অ্যানিমেশন সিনেমা। অথচ এই সিনেমাই চীনের বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দিক নিয়ে ট্রল ও সমালোচনার কারণে সিনেমাটি ভাইরাল হয়। এর পরই বেড়ে যায় টিকিট বিক্রি। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। 

'নিউ লাই' ৮৬ মিনিটের চলচ্চিত্র। নিজে ফিল্ম তৈরি করতে শেখা এক নির্মাতা ও তার মা মাত্র ১ হাজার ডলার খরচে এটি তৈরি করেছেন। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই চীনের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়। 

চীনের বক্স অফিস ট্র্যাকিং সাইট 'মাও ইয়ান'-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে সিনেমাটির মোট আয় ছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান (প্রায় ১ হাজার ১৪০ মার্কিন ডলার)। দর্শকদের আগ্রহ কম থাকায় ধীরে ধীরে প্রেক্ষাগৃহের সংখ্যা কমতে থাকে; ১৫ আগস্ট নাগাদ ছবিটি ১০টিরও কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল।

তবে সস্তা মেকিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর রাতারাতি ভাইরাল হয় সিনেমাটি। মাওইয়ানের তথ্য অনুযায়ী, সোমবার সিনেমাটির বক্স অফিস আয় এক লাফে ৮.২ মিলিয়ন (১.২ মিলিয়ন ডলার) পৌঁছে যায়। এদিন প্রায় ৩ লাখ দর্শক সিনেমাটি দেখেন। সব মিলিয়ে বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭.১ মিলিয়ন ইউয়ান (২.৫ মিলন ডলার)।

এর ফলে চীনের প্রেক্ষাগৃহে 'দ্য ওডিসি' ও 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'র মতো হলিউড ব্লকবাস্টার সিনেমার পাশাপাশি দাপট দেখাচ্ছে স্বল্প বাজেটের এই সিনেমা।

সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, 'সিনেমাটি দেখলে হয়তো ৮০ মিনিটের জন্য পস্তাবেন, তবে না দেখলে আফসোস রয়ে যাবে সারাজীবন!'

বর্তমানে এআই দিয়ে তৈরি তথাকথিত কন্টেন্টে যখন নেট দুনিয়া সয়লাব, ঠিক তখন এই সিনেমাকে 'এআই স্লপ'-এর একদম আসল প্রতিষেধক হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। নেটিজেনরা সিনেমাটির বিভিন্ন দৃশ্য শেয়ার করে বলছেন, এর জঘন্য অ্যানিমেশনই প্রমাণ করে, এটি 'সম্পূর্ণ হস্তনির্মিত' এবং এতে কোনো এআই ব্যবহার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একজন লিখেছেন, 'সত্যিই অসাধারণ কারুকার্য!' অন্য এক ব্যবহারকারী এটিকে গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমের সবচেয়ে বড় 'ডার্ক হর্স' বা অপ্রত্যাশিত চমক হিসেবে অভিহিত করেছেন।

সিনেমাটি জনপ্রিয় হওয়ার পেছনে চীনের শেয়ার বাজারের একটি যোগসূত্রও খুঁজে পাওয়া গেছে। চীনে শেয়ার বাজারের ঊর্ধ্বগতিকে 'বুলিশ' বলা হয়। আর চীনা ভাষায় 'ষাঁড়' ও 'গরু' বোঝাতেও একই শব্দের ব্যবহার করা হয়ে থাকে।  

গরুকে মূল চরিত্রে রেখে নির্মিত এই সিনেমার নাম ভালো হওয়ায় চীনা বিনিয়োগকারীরা এটিকে শেয়ার বাজারের জন্য শুভক্ষণ মনে করছেন। এক বিনিয়োগকারী কমেন্টে লিখেছেন, 'শেয়ার বাজারের ইনডেক্স যদি ৪ হাজার পয়েন্টে পৌঁছায়, তবে সিনেমাটিকে সমর্থন করতে আমি হলে যাব।'

সিনেমাটির মুক্তির আগে কোনো প্রচারণা চালানো হয়নি। তবে আকস্মিক চাহিদার কারণে প্রেক্ষাগৃহের মালিকরা বাধ্য হয়ে এর শো সংখ্যা বাড়িয়েছেন। সিনেমাটির কোনো অফিসিয়াল পোস্টার না থাকায় হলকর্মীরা নিজেদের হাতে ছবি এঁকে পোস্টার তৈরি করছেন।

'নিউ লাই'-এর বক্স অফিসে অবিশ্বাস্য আয়ের এই যাত্রার শুরু পাঁচ বছর আগে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৪ বছর বয়সি ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট শিন ইউমেং তার মায়ের সঙ্গে মিলে এই প্রকল্পের কাজ শুরু করেন। তার মা একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির কর্মী। 

পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলচ্চিত্র ট্র্যাকাররা বলছেন, বক্স অফিসে এমন রেকর্ড একেবারে অকল্পনীয়।

তাদের দুজনের কারোরই এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা পূর্ব-অভিজ্ঞতা ছিল না। অ্যানিমেশনের কৌশল, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে কণ্ঠদান—প্রয়োজনীয় সবকিছুই তারা নিজেরা শিখে নিয়েছেন। শিনের মা সুন লিফাং সিনেমাটির চিত্রনাট্য ও থিম সং লিখেছেন, যা এখন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

তবে এই অস্বাভাবিক সাফল্যকে সহজভাবে নিচ্ছেন না দেশটির চলচ্চিত্র সমালোচক ও নীতি নির্ধারকরা। চীনের সংবাদমাধ্যম 'বেইজিং নিউজ'-এর এক সম্পাদকীয়তে সিনেমা হলগুলোকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের মানহীন সিনেমার অতিরিক্ত প্রদর্শনী দর্শকদের সঙ্গে হলের আস্থা ও বিশ্বাসের ফাটল ধরাবে।

 

Related Topics

টপ নিউজ

সিনেমা / চীন / বক্স অফিস / আয় / গরু / ট্রল / বাজেট / অ্যানিমেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস
  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net