Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
06 October, 2026, 08:05 pm
Last modified: 06 October, 2026, 08:30 pm

Related News

  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার
  • ১২ বছরের অচলাবস্থা ভেঙে চালু হলো চীন-উত্তর কোরিয়া সংযোগকারী সেতু

জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন

সাধারণত ৬,০০০ মিটার বা তার চেয়ে বেশি গভীরতার ভূগর্ভস্থ খনিগুলোকে 'আল্ট্রা-ডিপ' বা অতি-গভীর হিসেবে বিবেচনা করা হয়—যা খনন করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে বেশ কঠিন।
অয়েলপ্রাইস ডটকম
06 October, 2026, 08:05 pm
Last modified: 06 October, 2026, 08:30 pm

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চলছে অস্থিরতা। এরই মধ্যে দেশীয় সরবরাহ বাড়াতে 'আল্ট্রা-ডিপ' বা অতি-গভীর ভূগর্ভস্থ স্তর থেকে খনিজ তেল উত্তোলনের কার্যক্রম জোরদার করেছে চীন।

চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি– পেট্রোচায়না দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের প্রদেশের হাদে-ফুমান তেলক্ষেত্র থেকে ভূপৃষ্ঠের ৬,০০০ মিটার (১৯,৬৮৫ ফুট) গভীরে খনন করা কূপগুলো থেকে—২৬ মিলিয়ন টনের বেশি তেল ও গ্যাস উৎপাদন করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সাধারণত ৬,০০০ মিটার বা তার চেয়ে বেশি গভীরতার ভূগর্ভস্থ খনিগুলোকে 'আল্ট্রা-ডিপ' বা অতি-গভীর হিসেবে বিবেচনা করা হয়—যা খনন করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে বেশ কঠিন।

চীন হাদে-ফুমান তেলক্ষেত্রে এ পর্যন্ত মোট ৪৮৫টি অতি-গভীর কূপ খনন করেছে। এটি বর্তমানে চীনের বৃহত্তম মরুভূমি তেলক্ষেত্র এবং দেশটিতে অতি-গভীর তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক চীন খনিজ তেল আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর চেষ্টা করছে। সেই  লক্ষ্যে অতি-গভীর ভূস্তর ও মহাদেশীয় শিলাস্তরে দেশীয় খনিজ সম্পদের অনুসন্ধান ও উত্তোলনে গতি বাড়িয়েছে বেইজিং।

এদিকে চীনের অপর রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট সিনোপেক সিচুয়ান প্রদেশের জিয়াং ডংফেং ক্ষেত্রে ২৩৫.৬৮৭ বিলিয়ন ঘনমিটার প্রমাণিত ভূগর্ভস্থ গ্যাস মজুদ উত্তোলনের জন্য সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর—বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।

চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কর্পোরেশন বা সিনোপেক গত মে মাসে জানায় যে, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় তাদের ওই শেল গ্যাস ক্ষেত্রের মজুদ নিশ্চিতকরণের অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে চীনের প্রথম অতি-গভীর ও ১০০-বিলিয়ন-ঘনমিটার স্তরের বৃহৎ শেল গ্যাসক্ষেত্র চালু হলো।

প্রযুক্তিগত ও ভূতাত্ত্বিকভাবে জটিল ভূখণ্ড এবং অতি-গভীর ভূস্তর হলেও—সাম্প্রতিক বছরগুলোতে সিনোপেক চীনের অভ্যন্তরীণ প্রধান অববাহিকাগুলোতে অত্যন্ত সক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে শেল তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মজুদ আবিষ্কার করে যাচ্ছে।

যাবতীয় প্রযুক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও, বাইরে থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপক নির্ভরতা কমানোর উদ্যোগ হিসেবে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে চীনের এই অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তেল ও গ্যাস দুই ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত ও বৈচিত্র্যময় সরবরাহকারী থাকা সত্ত্বেও, বিকল্প ও নবায়নযোগ্য শক্তির প্রসারের পাশাপাশি প্রচলিত হাইড্রোকার্বন শক্তিতে নিজস্ব আত্মনির্ভরশীলতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বেইজিং।

Related Topics

টপ নিউজ

চীন / জ্বালানি / তেল ও গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার
  • ১২ বছরের অচলাবস্থা ভেঙে চালু হলো চীন-উত্তর কোরিয়া সংযোগকারী সেতু

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net