Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ

ইউএনবি
31 May, 2021, 09:45 pm
Last modified: 31 May, 2021, 09:44 pm

Related News

  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে: মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী
  • আসন্ন সংকট মোকাবিলায় ছয় নির্দেশনা: মন্ত্রিপরিষদ সচিব 
  • ১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ দেওয়া যাবে না: মন্ত্রিসভা
  • লন্ডন ফেরতদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
ইউএনবি
31 May, 2021, 09:45 pm
Last modified: 31 May, 2021, 09:44 pm

আইন অমান্য করলে সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান রেখে সোমবার ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ সচিবালয়ের অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন অনুমোদিত আইনটি ১৯৯৩ সালের ফাইন্যান্স কোম্পানি আইনের ক্ষেত্রে পরিবর্তন আনবে। আগের আইনটি তেমন কার্যকর নয়।

অনুমোদিত আইন অনুযায়ী, আগের আইনে যে প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউশন হিসেবে বিবেচিত হতো এখন সেগুলো কোম্পানি হিসেবে বিবেচিত হবে। তবে তার জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এছাড়া তাদের মেমরেন্ডাম অব অ্যাসেসিয়েশনেও কোনো পরিবর্তন আনতে হবে না।

 তিনি বলেন, এ আইন অমান্য করলে ব্যাপক জরিমানার কথা বলা হয়েছে। ১০ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জরিমানার পাশাপাশি ফৌজদারি আইনেও বিচার করা হবে।

এ আইন অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি লাইসেন্স ছাড়া কোনো অর্থায়ন ব্যবসা পরিচালনা করতে পারবে না।

জমাকৃত অর্থের সর্বোচ্চসীমা এবং সুদের পরিমাণ নির্ধারণ করে দেয়ার পাশাপাশি  কাদের ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে তা এখানে নির্দিষ্ট করে দেয়া হয়।

তিনি বলেন, প্রস্তাবিত আইনের অর্ন্তভুক্ত হলে দেউলিয়া করার বিষয়টি কোর্টের বাইরে ফয়সালা করা যায় কিনা সে ব্যাপারে মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ জমা দিয়েছে।

সামরিক শাসনামলে হওয়া বিরোধীদলীয় নেতা একং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন ১৯৭৯ এর বদলে বৈঠকে বিরোধীদলীয় নেতা একং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

এছাড়া ১৯৮৩ সালের হোমিওপ্যাথিক সংক্রান্ত আইনের পরিবর্তে  'বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২১' এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়া অনুমোদন দেয়া হয়।

এছাড়া যাদের অফিশিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তারা যেনো বতসোয়ানা যেতে পারে সে বিষয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। 
 
Related Topics

টপ নিউজ

ফাইন্যান্স কোম্পানি আইন / মন্ত্রিসভার বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে: মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী
  • আসন্ন সংকট মোকাবিলায় ছয় নির্দেশনা: মন্ত্রিপরিষদ সচিব 
  • ১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ দেওয়া যাবে না: মন্ত্রিসভা
  • লন্ডন ফেরতদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net