Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 08:30 pm
Last modified: 22 June, 2026, 08:39 pm

Related News

  • সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার
  • ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার

স্পিকার বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং একে অসংসদীয় বলারও সুযোগ নেই। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারাও চাইলে আপনাদের বক্তব্যে শব্দটি ব্যবহার করতে পারেন।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 08:30 pm
Last modified: 22 June, 2026, 08:39 pm
ফাইল ছবি: ইউএনবি

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে 'মবক্রেসি' হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে (এক্সপাঞ্জ) বাদ দেওয়ার দাবি জানালেও তা নাকচ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বিষয়টি স্পিকারের নজরে আনেন।

তিনি বলেন, বাজেট প্রতিক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামী যে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, সে প্রসঙ্গে এক সংসদ সদস্য ওই কর্মসূচিকে 'মবক্রেসি' বলে উল্লেখ করেছেন। এ ধরনের শব্দ সংসদের কার্যবিবরণীতে থাকা সমীচীন নয় উল্লেখ করে তিনি শব্দটি এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান। 

রাশেদুল ইসলামের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'মবক্রেসি' কোনো অশ্লীল শব্দ নয় এবং এটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার মতো বিষয়ও নয়।

সংশ্লিষ্ট সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে তিনি চাইলে যথাযথ জবাব দিতে পারেন। পরে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'মবক্রেসি' শব্দটি ইতিবাচক কোনো অর্থ বহন করে না; বরং এটি স্পষ্টতই একটি আপত্তিকর শব্দ।

শফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট সদস্য হয়তো অসাবধানতাবশত বা বেখেয়ালে শব্দটি ব্যবহার করেছেন। তবে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া বা আন্দোলন শুধু জামায়াতে ইসলামী নয়, অতীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও বহুবার করেছে।

তাহলে কি সেই সব গণতান্ত্রিক কর্মসূচিকেও 'মবক্রেসি' বলা হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, মহান জাতীয় সংসদে এ ধরনের শব্দ ব্যবহার বেমানান।

তাই শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত বলে তিনি দাবি জানান।

তবে বিরোধীদলীয় নেতার আপত্তির পরও স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

তিনি বলেন, 'মবক্রেসি' এখন একটি বহুল ব্যবহৃত বা কমন রাজনৈতিক পরিভাষায় পরিণত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতেও শব্দটির ব্যবহার দেখা যাচ্ছে।

স্পিকার বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং একে অসংসদীয় বলারও সুযোগ নেই। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারাও চাইলে আপনাদের বক্তব্যে শব্দটি ব্যবহার করতে পারেন। এটি মূলত রাজনীতিতে নিন্দনীয় ধরনের গণতান্ত্রিক আচরণ বা চর্চার সমালোচনায় ব্যবহৃত একটি রাজনৈতিক শব্দ। তবে কোনোভাবেই এটি অশ্লীল নয়।

সবশেষে স্পিকার স্পষ্টভাবে জানান, 'মবক্রেসি' এমন কোনো শব্দ নয়, যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার প্রয়োজন রয়েছে।

Related Topics

টপ নিউজ

সংসদ / মবক্রেসি / এক্সপাঞ্জের দাবি / জামায়াতে ইসলামী / স্পিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার
  • ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net