Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইলিয়াস আলীর গুমের বর্ণনা দিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন জিয়াউলের সাবেক রানার ইমরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2026, 05:30 pm
Last modified: 21 June, 2026, 05:42 pm

Related News

  • জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী

ইলিয়াস আলীর গুমের বর্ণনা দিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন জিয়াউলের সাবেক রানার ইমরুল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্য প্রদান করা হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল ইমরুল কায়েসের জবানবন্দি রেকর্ড করেন।
টিবিএস রিপোর্ট
21 June, 2026, 05:30 pm
Last modified: 21 June, 2026, 05:42 pm
ছবি: সংগৃহীত

সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে কীভাবে গুম করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন সে সময়ের র‍্যাব ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালকের 'রানার' ও সেনা সদস্য ইমরুল কায়েস। একই সাথে জিয়াউল আহসানের ভারত-বাংলাদেশজুড়ে বিস্তৃত এক 'কিলিং নেটওয়ার্ক' এবং বিডিআর সদস্যদের হত্যার বিষয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার সাক্ষ্যে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্য প্রদান করা হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল ইমরুল কায়েসের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে ইমরুল কায়েস জানান, ২০০১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত র‍্যাব সদর দপ্তরে প্রেষণে কর্মরত ছিলেন। সেখানে তিনি তৎকালীন র‍্যাব ইন্টেলিজেন্স পরিচালক জিয়াউল আহসানের 'রানার' হিসেবে নিয়োগ পান।

ঘটনার বর্ণনা দিয়ে ইমরুল বলেন, "২০১২ সালের ১৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তর থেকে মেজর জিয়াউল, মেজর নওশাদ ও সাইফ স্যারসহ আমরা মহাখালী ফ্লাইওভারের কাছে যাই। কাকে গাড়িতে তোলা হবে তা আমি জানতাম না। তবে গাড়িতে বসে জিয়াউল স্যার বিভিন্ন জায়গায় ফোন করে 'টার্গেট কখন আসবেন' সে বিষয়ে খোঁজ নিচ্ছিলেন। একপর্যায়ে জানা যায় টার্গেট আসবেন না। পরে স্যারকে বাসায় নামিয়ে দেওয়া হয়। পরদিন আমি ৯ দিনের ছুটিতে বাড়ি যাই।"

তিনি আরও বলেন, "ছুটিতে থাকাকালে ১৮ এপ্রিল জানতে পারি বিএনপি নেতা ইলিয়াস আলীকে মহাখালী থেকে অপহরণ করা হয়েছে। ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার পর দেখি পুরো র‍্যাব সদর দপ্তরে থমথমে পরিবেশ। একদিন জিয়াউল স্যার ফোনে কথা বলছিলেন। এর মধ্যে তাঁর আরেকটি ফোনে কল আসে। তখন তিনি পাশের লোকটিকে বলেন— 'তুই রাখ। তারিক স্যার ফোন দিয়েছেন'।"

সেনা সদস্য ইমরুল ট্রাইব্যুনালকে বলেন, "ফোনে তারিক স্যারের সাথে দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জিয়াউল স্যার উচ্চস্বরে বলে ওঠেন— 'আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এরকম করলে হবে? আমি কমান্ডো মানুষ। তাহলে পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিন।' এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর র‍্যাব সদর দপ্তরের বেশ কিছু সিসিটিভি ফুটেজ জিয়াউল স্যার নিজ হাতে ধ্বংস করে ফেলেন।"

সাক্ষীর জবানবন্দি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, "জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক ভারত ও বাংলাদেশজুড়ে বিস্তৃত ছিল। সাক্ষী আজ ট্রাইব্যুনালে 'জাফলং অপারেশন' নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। র‍্যাবের টিএফআই সেল থেকে দুজন আসামিকে নিয়ে জিয়াউলের নেতৃত্বে জাফলংয়ে গিয়েছিলেন সাক্ষীসহ অন্যরা। সেখানে ভারত থেকে আসা সাদা পোশাকের কিছু লোক আরও দুজন ব্যক্তিকে নিয়ে আসে। এরপর আসামিদের বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করা হয়।"

চিফ প্রসিকিউটর সাক্ষীর উদ্ধৃতি দিয়ে আরও বলেন, "ভারত থেকে আনা ওই দুই ব্যক্তিকে রাস্তার মাঝেই মাথায় গুলি করে হত্যা করেন জিয়াউল আহসান। ভারত থেকে আসা ওই ব্যক্তিরা কারা ছিল এবং নিহতরা কোন দেশের নাগরিক তা যাচাই করা সম্ভব হয়নি। তবে জিয়াউলের এই নেটওয়ার্কে ভারতের কিছু লোক বা বাহিনীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।"

বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে বিডিআর সদস্যদের হত্যার বিষয়েও সাক্ষীর জবানবন্দিতে তথ্য এসেছে। আমিনুল ইসলাম জানান, "জিয়াউল আহসান বিডিআরের অন্তত ১০-১২ জন সদস্যকে ধরে এনে দুটি পদ্ধতিতে হত্যা করেছেন। কাউকে ইনজেকশন পুশ করে আবার কাউকে মাথায় গুলি ঠেকিয়ে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো।"

রবিবার সকালে কড়া নিরাপত্তায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তার উপস্থিতিতেই এই সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, এই মামলার তদন্ত ও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এ সময় আদালতে প্রসিকিউশন টিমের সদস্য এবং বিবাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ইলিয়াস আলী / গুম / ট্রাইব্যুনাল / জিয়াউল আহসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net