Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 05:05 pm
Last modified: 18 May, 2026, 05:12 pm

Related News

  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি

‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ

এ মামলার আসামি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সিআইডি’র ফরেনসিক বিশেষজ্ঞ উপ-পরিদর্শক। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ তার জবানবন্দি রেকর্ড করেন।
টিবিএস রিপোর্ট
18 May, 2026, 05:05 pm
Last modified: 18 May, 2026, 05:12 pm
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকেও দেশ ছাড়ার তাগিদ দেন তারা। ফোন করেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও। তাদের একজন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে দ্রুত 'সেইফ জোনে' যেতে কল করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। এক মামলার সাক্ষ্যে সেই ফোনালাপটি উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহারে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ সোমবার (১৮ মে)।

এ মামলার আসামি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সিআইডি'র ফরেনসিক বিশেষজ্ঞ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ তার জবানবন্দি রেকর্ড করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে সালমান এফ রহমানের সঙ্গে শেখ রেহানার একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে। কথোপকথনের শুরু থেকেই শেখ হাসিনার এই উপদেষ্টাকে সরে যেতে তাগিদ দেন শেখ রেহানা। দুই মিনিট ৯ সেকেন্ডের সেই কথোপকথনটি হুবহু তুলে ধরা হলো—

সালমান: 'হ্যালো।' 
কর্নেল রাজিব: 'সালামালাইকুম স্যার। স্যার কর্নেল রাজিব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো ওভার টু ওভার স্যার।' 
সালমান: 'কে?'
কর্নেল রাজিব: 'রেহানা আপা, রেহানা আপা। জি স্যার।' 
রেহানা: 'স্লামালাইকুম ভাইয়া।' 
সালমান: 'হ্যা, ওলাইকুমুসসালাম।'
রেহানা: 'জি আপনি কই?' 
সালমান: 'আমি আমার বাসায়।' 
রেহানা: 'থাইকেন না।' 
সালমান: 'থাকব না, হ্যা ঠিকাছে।' 
রেহানা: 'আমরা অন্য জায়গায় আছি, আমরা মানে ববি, টিউলিপ ওকে কনভিন্স করছে তো... কল না করতে পারলেও আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে।'
সালমান: 'আচ্ছা, তো তোমরা অন্য জায়গায় চলে গেছো? আপাও গেছে?' 
রেহানা: 'জি ভাই। তো আপনি...' 
সালমান: 'আমরা যদি বাইর হইতে পারি, আমরা বের হয়ে যাব। আনিসুল হককে বের করে ফেলি সাথে?' 
রেহানা: 'হ্যা, হ্যা, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান
আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন।' 
সালমান: 'ঠিকাছে, ঠিকাছে। ওকে।' 
রেহানা: 'এক সেকেন্ডও দেরি কইরেন না। কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারদিকে মানে সাদা জোব্বা পরা দাড়িওয়ালা এই আরকি। ইউ শুড বি। আর আমি কনভিন্স করতেছি যে, মানে যা আছে ঐটা করব আরকি। এখানে একদম থাকা সেইফ না।' 
সালমান: 'আচ্ছা ঠিকাছে তাহলে ও কি বলবে মার্শাল 'ল' ডিক্লার করতেছে না সে?' 
রেহানা: 'ঐগুলো এখন বাদ দেন, ইউ শুড লিভ ইমিডিয়েটলি' 
সালমান: 'ওকে।' 
রেহানা: 'জি ভাইয়া ফি-আমানিল্লাহ দোয়া করবেন।' 
সালমান: 'ফি আমানিল্লাহ।' 
রেহানা: 'স্লালামালাইকুম।' 
সালমান: 'ওলাইকুমুসসালাম।'

নিজের এই কথোপকথনটি বেশ মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় সালমান এফ রহমানকে। যদিও ঠিক আগেই কাঠগড়ায় বসে আনিসুল হকের সঙ্গে কথা বলেন তিনি।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সুলতান মাহমুদ, মামুনুর রশিদ, মার্জিনা রায়হানসহ অন্যরা।

এদিকে, আতিকুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। পরে আগামী ৮ জুন পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Related Topics

টপ নিউজ

শেখ রেহানা / সালমান এফ রহমান / আনিসুল হক / ট্রাইব্যুনাল / ফোনালাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net