Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ওয়ানডের চূড়ান্ত দলে থাকছেন না রুবেল

খেলা

টিবিএস রিপোর্ট
16 May, 2021, 06:15 pm
Last modified: 16 May, 2021, 08:15 pm

Related News

  • সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ, দলে রুবেল হোসেন
  • ফিরে আসছেন বিপ্লব, দলের সঙ্গে থেকে যাচ্ছেন ‘বাড়তি’ রুবেল
  • প্রথম ওয়ানডেতে নেই রুবেল, মুস্তাফিজকে নিয়ে শঙ্কা
  • ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল-শামীম
  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

ওয়ানডের চূড়ান্ত দলে থাকছেন না রুবেল

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ মে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
টিবিএস রিপোর্ট
16 May, 2021, 06:15 pm
Last modified: 16 May, 2021, 08:15 pm
কোমরের পুরনো চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না রুবেলের। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত ১ মে প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ সদস্যের এই দলে আছেন রুবেল হোসেন। সিরিজ শুরুর মাত্র কয়েকদিন বাকি, এমন সময়ে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাপারটি অবশ্য অনিশ্চয়তার পর্যায়েও আর নেই, তার না খেলার ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

লঙ্কানদের বিপক্ষে রুবেলকে ছাড়াই চূড়ান্ত দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। কোমরের পুরনো চোটের কারণে তাকে দল থেকে বাদ দিতে হচ্ছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, রুবেলকে দলে পেতে অপেক্ষা করবে বিসিবি। তবে রুবেলের কথায় মনে হয়েছে, তিনি খেলার অবস্থায় নেই। তিনি যে চূড়ান্ত দলে থাকছেন না, সেটাও হয়তো তাকে জানিয়ে দেওয়া হয়েছে!

নিউজিল্যান্ড সফরে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন রুবেল। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। পুরনো চোটের কারণে দীর্ঘদিন ধরে বোলিং করতে পারছেন না তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার রেখে তার চিকিৎসা চলছে। ব্যথা কমলেও পুরোপুরি দূর হয়নি। এমন অবস্থায় তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এমন ব্যথার ক্ষেত্রে ক্রিকেটারকে খেলার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হয় বলে জানান দেবাশীষ চৌধুরী। 

তিনি বলেন, 'রুবেল যতোদিন খেলবে, এই ধরনের ব্যথা থাকবে। পেসারদের জন্য ১০-১৫ বছর খেলা সহজ নয়। শুধু রুবেল নয়, অনেক পেসারই এ রকম সমস্যায় ভুগছে। নিউজিল্যান্ডেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল। যদিও এই মুহূর্তে ওর তেমন কোনও ব্যথা নেই। সিদ্ধান্ত তাকে নিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ও-ই ভালো বুঝবে। তবে পরীক্ষা করে আমরা ব্যথার অস্তিত্ব পাচ্ছি না।'

বিসিবির চিকিৎসক ব্যথা নেই বলে জানালেও রুবেল বললেন একটু ভিন্ন করে। রেবাবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমার যদি ব্যথা থাকে, সেটা নিয়ে তো আর খেলতে পারব না। ব্যথার অবস্থা আগের চেয়ে ভালো। একটা মুভমেন্টে একটু ব্যথা লাগে। নিচু হতে গেলে মাঝেমধ্যে ব্যথা অনুভব করি, সব সময় নয়।'

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে ওঠা সম্ভব কিনা জানতে চাইলে রুবেল বলেন, 'সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছি। এরপর আমি বোলিং-ই করিনি। ইনশা আল্লাহ দ্রুত শুরু করব। তবে এই সিরিজে আর কীভাবে সম্ভব। দীর্ঘদিন বোলিং করিনি, অনুশীলনেও যাইনি। এ ছাড়া আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।'

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকা এসেছে শ্রীলঙ্কা দল। এসেই কোয়ারেন্টিনে চলে গেছে লঙ্কানরা। প্রথম তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিন করতে হবে তাদের। এ সময়ে দুটি করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে আগামী ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা। 

দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। 

Related Topics

টপ নিউজ

রুবেল হোসেন / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ, দলে রুবেল হোসেন
  • ফিরে আসছেন বিপ্লব, দলের সঙ্গে থেকে যাচ্ছেন ‘বাড়তি’ রুবেল
  • প্রথম ওয়ানডেতে নেই রুবেল, মুস্তাফিজকে নিয়ে শঙ্কা
  • ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল-শামীম
  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net