Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?

আন্তর্জাতিক

সিএনএন 
18 April, 2026, 10:10 am
Last modified: 18 April, 2026, 10:13 am

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?

গত কয়েক সপ্তাহে মার্কিন শেয়ারবাজারের চেহারা বদলে গেছে। গত মে মাসের পর 'এসঅ্যান্ডপি ৫০০' সূচকে সবচেয়ে ভালো সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএন 
18 April, 2026, 10:10 am
Last modified: 18 April, 2026, 10:13 am
ছবি: রয়টার্স

গত সপ্তাহের প্রায় পুরোটা সময়ই শেয়ারবাজারে এমন একটা আমেজ ছিল, যেন ইরানের সঙ্গে যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক 'এসঅ্যান্ডপি ৫০০' টানা তৃতীয়বারের মতো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর আরেক সূচক 'নাসডাক কম্পোজিট' ১৯৯২ সালের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী আছে।

শেয়ারবাজারের এই চাঙা ভাবের পেছনে মূল কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি দিয়ে আবার তেল সরবরাহ শুরুর ইঙ্গিত। বিনিয়োগকারীরা ধরে নিচ্ছেন, তেল সরবরাহে সবচেয়ে বড় ধাক্কাটি হয়তো কেটে গেছে এবং সংঘাত আর ছড়াবে না। এটি বৈশ্বিক অর্থনীতির ক্ষতি কমিয়ে আনবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো যেকোনো সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো অবস্থায় থাকবে। 

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের চেহারা বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে যাওয়ার পর অপরিশোধিত তেলের দামও প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে এসেছে। গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। এই ঘোষণার পরই তেলের দাম কমে এবং শেয়ারবাজারের সূচক বাড়তে থাকে। 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ৯ দশমিক শূন্য ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৩৮ ডলারে নেমে আসে। এটি গত ১০ মার্চের পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক সূচক ডাউ জোনস ৮৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরুর পর সূচকটির যে পতন হয়েছিল, তা পুরোটাই পুষিয়ে নিয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবানন ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও এই যুদ্ধের স্থায়িত্ব বা হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে। তবে শেয়ারবাজার এসব অনিশ্চয়তার তোয়াক্কা করছে না। 

শেয়ারবাজারের এই চাঙা ভাব কেন?

গত মে মাসের পর এসঅ্যান্ডপি ৫০০ সূচকে সবচেয়ে ভালো সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্র। গত ৩০ মার্চ এর সর্বশেষ পতন হয়েছিল। সেখান থেকে এটি ১২ শতাংশের বেশি বেড়েছে।

শেয়ারবাজারের এই চাঙা ভাবের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যুদ্ধবিরতির স্বস্তি, তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর ভালো আয়ের পূর্বাভাস এবং সম্প্রতি প্রযুক্তি খাত বা টেক স্টকগুলোর ঘুরে দাঁড়ানো—এসব বিষয় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ট্রুইস্ট অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রধান বাজার কৌশলবিদ কিথ লার্নার সিএনএনকে বলেন, 'বাজারের প্রত্যাশা কিছুটা কমে গিয়েছিল। বিনিয়োগকারীরা ভেবেছিলেন তেলের দাম হয়তো আরও অনেক বেশি হবে। কিন্তু পরিস্থিতি অতটা খারাপ হয়নি।'

তিনি আরও বলেন, 'এখনো পুরোপুরি কিছু বলা যাচ্ছে না। তবে সংঘাত যে কমে আসছে, তার কিছু বিশ্বাসযোগ্য সংকেত পাওয়া যাচ্ছে। আর এই সামান্য সুখবরই শেয়ারবাজারে অনেক বড় প্রভাব ফেলেছে।'  

এছাড়া, কিছু প্রযুক্তিগত কারণেও এই মাসে শেয়ারবাজার এত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। শেয়ারবাজারে যখন অস্থিরতা একটি নির্দিষ্ট স্তরে কমে আসে, তখন অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার কেনা শুরু হয়। একে 'ফোর্সড বায়িং' (বাধ্যতামূলক ক্রয়) বলা হয়।

বিনিয়োগকারীদের 'ভয়' এবং 'লোভ'

গত এক বছরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে একটি বিশেষ প্রবণতা দেখা গেছে। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা ধরে নেন, বাজার পড়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প তার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো থেকে সরে আসবেন। এটি শেয়ার কেনার একটি সংকেত হিসেবে কাজ করে।

ইরান যুদ্ধ এই কৌশলকে কিছুটা জটিল করে তুলেছে। কারণ, ইরান যদি প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকে, তবে ট্রাম্পের পক্ষেও সহজে পিছিয়ে আসা সম্ভব নয়। তা সত্ত্বেও, ট্রাম্প গত কয়েক সপ্তাহে এমন বার্তা দিয়েছেন যে শত্রুতা শেষের পথে এবং ইরানে হামলার বিষয়টি তিনি স্থগিত করেছেন। 

যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে বিনিয়োগকারীরা বিশ্বাস রাখুক বা না রাখুক, শেয়ারবাজারের পতনের এই সুযোগ কাজে লাগিয়ে তারা ভালো মুনাফা তুলে নিচ্ছেন।

ইন্টারেক্টিভ ব্রোকার্সের প্রধান কৌশলবিদ স্টিভ সসনিক বলেন, 'এটা একধরনের জোয়ার। কেউ এই সুযোগ হাতছাড়া করতে চায় না। বাজারে এখন একধরনের হারানোর ভয় কাজ করছে। আর এই ভয়ের আড়ালে আসলে লুকিয়ে আছে লোভ।' 

তিনি আরও বলেন, 'সবকিছু স্বাভাবিক হলেও উৎপাদন ক্ষমতার যে ক্ষতি হয়েছে, তা তো আর ফেরানো যাবে না। অথচ বাজার ধরে নিয়েছে যে, আমরা সবাই ভালো আছি।'

সিএনএন-এর 'ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স' গত মার্চ মাসে 'মারাত্মক ভয়' পর্যায়ে নেমে গিয়েছিল। কিন্তু গত শুক্রবার এটি ঘুরে দাঁড়িয়ে 'লোভ' পর্যায়ে চলে আসে। অর্থাৎ, তেলের দাম যুদ্ধের আগের চেয়ে বেশি থাকলেও বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিয়ে শেয়ার কিনছেন।

এছাড়া, গত ছয় মাস ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এআই প্রযুক্তির ব্যাপক চাহিদা এবং ডেটা সেন্টারগুলোর বিপুল সম্প্রসারণের কারণে বিনিয়োগকারীরা নতুন করে ভরসা পাচ্ছেন। এর প্রভাব পড়েছে নাসডাক সূচকে। গত অক্টোবরের পর এটি প্রথমবারের মতো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

গত বুধবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রথমবারের মতো ৭,০০০ পয়েন্টের ওপরে ওঠে। আর শুক্রবার তা ৭,১০০ পয়েন্ট ছাড়িয়ে যায়।

ম্যান গ্রুপের প্রধান বাজার কৌশলবিদ ক্রিস্টিনা হুপার বলেন, শেয়ারবাজার হয়তো এই দ্রুত ঘুরে দাঁড়াতে গিয়ে সম্ভাব্য ঝুঁকিগুলোকে অগ্রাহ্য করছে।

তিনি বলেন, 'শেয়ারবাজারের এখন ওপরের দিকে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তারা যেকোনো নেতিবাচক বিষয় পাশ কাটিয়ে সামান্য ইতিবাচক খবর পেলেই লাফিয়ে বাড়ছে।'

হুপার সতর্ক করে বলেন, 'ভোক্তাদের জন্য জ্বালানির বাড়তি দাম বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষের অর্থনীতি (মেইন স্ট্রিট) এবং শেয়ারবাজারের (ওয়াল স্ট্রিট) মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে।' 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / শেয়ারবাজার / সূচক / বিনিয়োগকারী / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net