Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট  
16 April, 2026, 12:35 pm
Last modified: 16 April, 2026, 12:45 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই-এর গল্প | ঐ যায় ভালজার
  • হাঙ্গেরির যে গ্রামে শত শত স্বামী তাদের স্ত্রীদের হাতে খুন হয়েছিলেন

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট তামাশ সুয়োক বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মিত্র।
ইন্ডিপেন্ডেন্ট  
16 April, 2026, 12:35 pm
Last modified: 16 April, 2026, 12:45 pm
হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পেতের ম্যাজিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্ট তামাশ সুয়োকের সঙ্গে তাকে দেখা যায়। ছবি: পেতের ম্যাজিয়ারের এক্স একাউন্ট থেকে সংগৃহীত

সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পরপরই হাঙ্গেরির প্রেসিডেন্টকে পদত্যাগের জন্য চাপ দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী পেতের ম্যাজিয়ার। প্রেসিডেন্ট তামাশ সুয়োক বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মিত্র।

৪৫ বছর বয়সী ম্যাজিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্ট তামাশ সুয়োকের সঙ্গে তাকে দেখা যায়। স্যানডোর প্রাসাদে হাঙ্গেরি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকার সামনে দাঁড়িয়ে ছিলেন তারা।  

ম্যাজিয়ার ওই পোস্টে প্রেসিডেন্টকে ট্যাগ করে তার কড়া সমালোচনা করে লেখেন, 'হাঙ্গেরীয় জাতির ঐক্যের প্রতিনিধিত্ব করার অযোগ্য তিনি। আইনের রক্ষক হিসেবেও তিনি বেমানান। এমনকি আদর্শ নেতা হওয়ার কোনো যোগ্যতাই তার নেই।'

ম্যাজিয়ার আরও লেখেন, 'নতুন সরকার গঠনের পরপরই তামাশ সুয়োককে অবিলম্বে পদত্যাগ করতে হবে।'

তবে সুয়োক পদত্যাগ না করলে কী হবে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ম্যাজিয়ার। তিনি বলেন, প্রেসিডেন্ট পদ না ছাড়লে তার দল বিপুল জনমতের জোরে সংবিধান ও আইন সংশোধন করবে। শুধু প্রেসিডেন্ট নন, অরবানের নিয়োগ দেওয়া অন্য 'পুতুলদেরও' ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

ম্যাজিয়ার আরেকটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, বিদায়ী প্রধানমন্ত্রী অরবান একা একা পাশের একটি ব্যালকনিতে পায়চারি করছেন আর ম্যাজিয়ার ও তার দল সেটি দেখছেন। ভিডিওতে দুই হাত দিয়ে ফ্রেম বানিয়ে ম্যাজিয়ারকে বলতে শোনা যায়, 'অ্যাবসোলিউট সিনেমা'। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল লিনকিন পার্কের বিখ্যাত গান 'হোয়াট আই হ্যাভ ডান'।

গত রোববারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় ম্যাজিয়ারের দল তিসা পার্টি। এর মধ্য দিয়ে অরবানের ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। ম্যাজিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আটকে থাকা শত শত কোটি ইউরোর তহবিল ছাড় করাতেই এই উদ্যোগ নেবেন তিনি।

নির্বাচনে বিজয়ী এই নেতা জানান, আগামী মে মাসের মাঝামাঝি তার মন্ত্রিসভা শপথ নিতে পারে। এত বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দ্রুত বাতিল করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার লক্ষ্য, আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই ইইউর মহামারি তহবিলের প্রায় ১০ বিলিয়ন ইউরো নিশ্চিত করা।
 
Related Topics

টপ নিউজ

হাঙ্গেরি / পেতের ম্যাজিয়ার / ভিক্টর অরবান / তামাশ সুয়োক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই-এর গল্প | ঐ যায় ভালজার
  • হাঙ্গেরির যে গ্রামে শত শত স্বামী তাদের স্ত্রীদের হাতে খুন হয়েছিলেন

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net