Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

বাংলাদেশ

সঞ্জিব দাস
11 April, 2026, 11:40 am
Last modified: 11 April, 2026, 11:41 am

Related News

  • দক্ষিণ লেবাননে ‘বড় অভিযানের’ ঘোষণা ইসরায়েলের; ক্রুসেডারদের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি
  • দক্ষিণ লেবাননের অন্যতম বড় শহর নাবাতিয়াহ ঘিরে ফেলার দ্বারপ্রান্তে ইসরায়েল
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।
সঞ্জিব দাস
11 April, 2026, 11:40 am
Last modified: 11 April, 2026, 11:41 am
লেবাননে নিহত বাংলাদেশি দিপালী খাতুন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরে দিপালীর বাড়ি। অনেক কষ্টে জোগাড় করা টাকা-পয়সা দিয়ে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সংগ্রামের পথই শেষ পর্যন্ত হয়ে উঠল পরিবারের জন্য অসীম শোকের কারণ।

লেবাননে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ফরিদপুরের দিপালী খাতুন (৩৪)। 

গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। ওই সময় তিনি তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলায় কফিল পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের স্বজন, জেলা প্রশাসন এবং বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দিপালী খাতুন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার বাবা জীবিত থাকলেও মা তিন থেকে চার বছর আগে বজ্রপাতে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিপালী ২০১৫ সালে কাজের উদ্দেশ্যে লেবাননে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি দেশে এসেছিলেন। পরে ২০২৪ সালের শুরুরদিকে আবার লেবাননে ফিরে যান।

এদিকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর থেকেই পরিবারে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ বাবা মোফাজ্জেল বারবার মূর্ছা যাচ্ছেন।

দিপালীর ছোট বোন লাইজু খাতুন জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে তার বড় বোন আবার লেবাননে যান এবং একটি বাসায় কাজ করতেন। সর্বশেষ ৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার ফোন ও ইন্টারনেটে আর যোগাযোগ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, দিপালী যেখানে থাকতেন, তার পাশের একটি মুদি দোকান থেকে কেনাকাটা করতেন এবং সেখান থেকেই বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হোয়াটসঅ্যাপে একটি কলের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

দিপালী তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে একজন। তিনি অবিবাহিত ছিলেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, 'ঘটনার খবর পাওয়ার পর আমরা সকালে তাদের বাড়িতে যাই। পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি দ্রুত মরদেহ দেশে আনার আশ্বাস দিয়েছেন।'

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, 'আমরা শুরু থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র পেলেই মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

লেবানন / ইসরায়েলের হামলা / বাংলাদেশি / নিহত / ফরিদপুর / দিপালী খাতুন / প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • দক্ষিণ লেবাননে ‘বড় অভিযানের’ ঘোষণা ইসরায়েলের; ক্রুসেডারদের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি
  • দক্ষিণ লেবাননের অন্যতম বড় শহর নাবাতিয়াহ ঘিরে ফেলার দ্বারপ্রান্তে ইসরায়েল
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net