Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 08:45 pm
Last modified: 05 April, 2026, 08:54 pm

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। দুইপক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এছাড়া এসময় অন্তত ৫ জন পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 April, 2026, 08:45 pm
Last modified: 05 April, 2026, 08:54 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ও 'জুলাই ফাইটার্স' নামের একটি সংগঠনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় লক্ষ্মীপুর পৌর এলাকার হাসপাতাল রোডে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং 'জুলাই ফাইটার্স'র কর্মী আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজনই আহত হন।

এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৫টায় শহরের চকবাজার মসজিদের সামনে দুই পক্ষই পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। একই সময়ে এবং একই স্থানে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিখিতভাবে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ছবি: টিবিএস

এর পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে পৌর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবারের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল ৫টায় চকবাজার এলাকায় মিছিলের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে একটি মিছিল চক মসজিদের সামনে বের হয়।

এসময় পাল্টা কর্মসূচি নিয়ে আসা 'জুলাই ফাইটার্সের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। দুইপক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এছাড়া এসময় অন্তত ৫ জন পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: টিবিএস

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, 'পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'

তিনি আরও বলেন, 'পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার এবং সব ধরনের জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / ১৪৪ ধারা / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / জুলাই ফাইটার্স / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net