Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
05 April, 2026, 11:00 am
Last modified: 05 April, 2026, 11:13 am

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা

ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে দেশে নতুন করে অপরিশোধিত তেল পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। ফলে ইআরএল-এর কার্যক্রম সাময়িকভাবে থমকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ আবদুল্লাহ
05 April, 2026, 11:00 am
Last modified: 05 April, 2026, 11:13 am
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত

টানা দেড় মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি না হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে যে পরিমাণ মজুদ, ডেডস্টক [মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল] এবং পাইপলাইনে তেল রয়েছে, তা দিয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনোমতে উৎপাদন চালু রাখা সম্ভব হবে।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে দেশে নতুন করে অপরিশোধিত তেল পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। ফলে ইআরএল-এর কার্যক্রম সাময়িকভাবে থমকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

মজুদ পরিস্থিতি ও উৎপাদন হ্রাস

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে ৪,৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে বর্তমান সংকট বিবেচনায় পরিশোধন কমিয়ে দৈনিক ৩,৫০০ টন করা হয়েছে। গত ৪ মার্চ পাওয়া তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এর বাইরে মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা 'ডেডস্টক' রয়েছে প্রায় ১০,০০০ টন এবং পাইপলাইনে রয়েছে আরও ৫,০০০ টন। পাইপলাইনের এই তেল বিশেষভাবে পাম্প করে ট্যাঙ্কারে আনতে হবে। সব মিলিয়ে মাত্র ৫ দিন চলার মতো কাঁচামাল অবশিষ্ট আছে।

বিকল্প ব্যবস্থা ও আমদানির চেষ্টা

জ্বালানি বিভাগ ও বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, ইআরএল যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, 'এক লাখ টন অপরিশোধিত তেল আমদানির জন্য গত ১ এপ্রিল একটি কোম্পানিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা আশা করছি সোমবারের মধ্যে এলসি খোলা সম্ভব হবে। ১৫ এপ্রিলের মধ্যে তেলবাহী জাহাজ দেশে পৌঁছাতে পারে। সেটি হলে ডেডস্টক দিয়ে ওই সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হতে পারে।'

এছাড়া গত ৩১ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান 'আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস' থেকে ১ লাখ টন ক্রুড কেনার প্রস্তাব অনুমোদন করেছে। পাশাপাশি সৌদি আরব থেকেও আরও ১ লাখ টন তেল আগামী ১৮ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

জ্বালানি সরবরাহে প্রভাব পড়বে কি?

ইআরএল সাময়িকভাবে বন্ধ হলেও দেশে জ্বালানি তেলের সরবরাহে বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে তেলের মোট চাহিদার মাত্র ২০ শতাংশ সরবরাহ করে ইআরএল। ইরান যুদ্ধ শুরুর পর এই নির্ভরতা আরও কমানো হয়েছে এবং বর্তমানে পরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়ানো হয়েছে।

সূত্রমতে, ৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ৬০ হাজার টন তেল নিয়ে দুটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে আরও ৬০ হাজার টন পরিশোধিত তেল আসবে। ভারত থেকে পাইপলাইন ও জাহাজে করে ডিজেল আসার পাশাপাশি চীন ও সিঙ্গাপুর থেকেও পরিশোধিত তেল আসার শিডিউল রয়েছে।

সংকটের নেপথ্যে

দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে ২ লাখ টন তেল আসার কথা থাকলেও তা পৌঁছায়নি। মূলত ইরান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালি বন্ধ থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। ইআরএল মূলত 'এরাবিয়ান লাইট ক্রুড' ও 'মারবান ক্রুড' পরিশোধন করে, যা সৌদি আরামকো ও এডনক থেকে সংগ্রহ করা হয়। তবে আশার কথা হলো, ইরান সরকার সম্প্রতি বাংলাদেশের তেলবাহী ৬টি জাহাজকে হুরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে, যা দ্রুত সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি এ পর্যন্ত ১৫ লাখ ৯ হাজার ৯১৭ টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

Related Topics

টপ নিউজ

ক্রুড অয়েল / ক্রুড অয়েল / অপরিশোধিত তেল / ইরান যুদ্ধ / ইরানে মার্কিন হামলা / বিপিসি / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) / ডিজেল / ইস্টার্ন রিফাইনারি লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net