Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা; জেরুজালেম পোস্ট
16 March, 2026, 09:50 am
Last modified: 16 March, 2026, 09:49 am

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

আল জাজিরা; জেরুজালেম পোস্ট
16 March, 2026, 09:50 am
Last modified: 16 March, 2026, 09:49 am
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য 'মরিয়া' হয়ে উঠেছে 'কার্যত' পরাজিত ইরান। তবে তিনি মনে করেন, আলোচনার স্বার্থে তেহরানের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তারা এখনও তার জন্য প্রস্তুত নয়।

রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, 'আমি মনে করি, একসময় ওরা ঠিকই আলোচনায় বসবে। ইরানের সার্বিক পরিস্থিতির নিরিখে আমরা এখন বেশ সুবিধাজনক জায়গাতেই রয়েছি।'

লাগাতার পাল্টা হামলার হুমকি দিচ্ছে ইরান। ট্রাম্প বলেন, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে 'নজরদারি' বাড়ানোর বিষয়ে 'অন্যান্য দেশের' সঙ্গেও তার কথা হচ্ছে। যদিও ইরান বলছে, আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ছাড়া বাকি সব দেশের জলযানের জন্য হরমুজ প্রণালি খোলাই রয়েছে। 

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক পর্যায়ের আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে 'কথা বলছে' আমেরিকা। 

তিনি বলেন, 'ওরা আলোচনার জন্য মরিয়া; সেটাই স্বাভাবিক। আমরা ওদের সঙ্গে কথা বলছি। তবে আমার মনে হয় না ওরা এখনও চুক্তির জন্য তৈরি।'

এ সময় ইরানের শীর্ষ নেতাদের 'হিংস্র ও ভয়ংকর মানুষ' বলে তীব্র আক্রমণ করেন ট্রাম্প। 

ইরান 'কার্যত পরাজিত', দাবি ট্রাম্পের

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধে ইরান 'কার্যত পরাজিত' বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে জয়ের ঘোষণা দিতে নারাজ তিনি। 

ট্রাম্প বলেন, 'আমি শুধু এটুকুই বলব যে ওরা বিধ্বস্ত...আমরা যদি এখনই [যুদ্ধ] বন্ধ করে দিই, তাহলেও ঘুরে দাঁড়াতে ওদের অন্তত ১০ বছর বা তারও বেশি সময় লাগবে। তবে এখনই যুদ্ধ শেষের ঘোষণা করছি না।'

ইরান যে পাল্টা লড়াই করছে, সে কথাও অবশ্য স্বীকার করেন ট্রাম্প। তবে ইরানের সামরিক সক্ষমতা বিপুলভাবে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, 'ওদের হাতে এখন মিসাইলের সংখ্যা খুবই কম...আমরা ওদের উৎপাদন ক্ষমতা পুরোপুরি শেষ করে দিয়েছি। একইভাবে ড্রোনও অনেক কমে গেছে। আগে যা ছিল, তার মাত্র ২০ শতাংশ অবশিষ্ট রয়েছে।' তিনি বলেন, শনিবার থেকেই ইরানের ড্রোন তৈরির কারখানাগুলোতে হামলা চালাতে শুরু করেছে আমেরিকা।

ইরানে মার্কিন-ইসরায়েলের আগের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প দাবি করেন, 'আমি যদি বি-২ বোমারু বিমান পাঠিয়ে ওইসব [ইরানের পারমাণবিক] অবকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে না দিতাম এবং ওদের পরমাণু সক্ষমতা ধ্বংস না করতাম, তাহলে আজ মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ লেগে যেত।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য / ইরানে হামলা / ইরান-যুক্তরাষ্ট্র / ইরান-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net