Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভারতে জরুরি অনুমোদনের সুপারিশ পাওয়া স্পুটনিক ভ্যাকসিন কতোটা কার্যকর?  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 April, 2021, 09:50 pm
Last modified: 12 April, 2021, 10:17 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতে জরুরি অনুমোদনের সুপারিশ পাওয়া স্পুটনিক ভ্যাকসিন কতোটা কার্যকর?  

স্পুটনিক ফাইভের প্রস্তাবিত ডোজপ্রতি মূল্য ফাইজার বা মডার্নার তৈরি টিকার চেয়ে সস্তা হলেও, সেরামের কোভিশিল্ডের চেয়ে বেশ দামি
টিবিএস ডেস্ক
12 April, 2021, 09:50 pm
Last modified: 12 April, 2021, 10:17 pm

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিবেশী ভারতে। জাতীয় টিকা কর্মসূচিতেও ডোজ সঙ্কটের অভিযোগ করেছে বেশকিছু রাজ্য। আর তাই অনুমোদিত ভ্যাকসিনের সংখ্যা বাড়িয়ে ডোজের সমস্যা দূর করতে চাইছে দেশটি। 

এ অবস্থায় রাশিয়ার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনকে ভারতে জরুরী ব্যবহারের জন্য অনুমোদন দিতে সুপারিশ করেছে দেশটির একটি বিশেষজ্ঞ কর্তৃপক্ষ। আজ সোমবার (১২ এপ্রিল) এই সুপারিশের কথা স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। 

বার্তা সংস্থা এএনআই জানায়, দেশটির সাবজেক্ট এক্সপার্ট কমিটি রুশ ভ্যাকসিনটির অনুমোদনের জন্য স্থানীয় ফার্মাসিটিক্যাল জায়ান্ট ড. রেড্ডিজ ল্যাবরেটরিজের আবেদন পর্যালোচনা করে জরুরী অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে। এখন ভারতের ওষুধ প্রশাসনের মহাপরিচালকের দপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলেই বাজারজাতকরণের আনুষ্ঠানিক বাধা দূর হবে।  

এপর্যন্ত ভারতে জরুরী অনুমোদন পেয়েছে দুটি টিকা- স্থানীয় কোম্পানি ভারত বায়োটেক আবিষ্কৃত কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত টিকা, যা কোভিশিল্ড নামে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। 

স্পুটনিক ফাইভ সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হলো;

স্পুটনিক ফাইভ কীভাবে কাজ করে? 

রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর আবিষ্কারক। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর এটি বিশ্বের প্রথম নিবন্ধিত কোভিড-১৯ ভ্যাকসিন হয়ে ওঠে। টিকাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সুপ্রচলিত জৈবপ্রযুক্তি হিউম্যান অ্যাডনোভাইরাল ভেক্টর প্লাটফর্ম। 

সেরাম উৎপাদিত অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ডেও একই প্রযুক্তির ব্যবহৃত হয়েছে।

সংক্রমণ রোধে কতখানি কার্যকর?

টিকাটি ৯১.৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছে এর আবিষ্কারক সংস্থা। 

উৎপাদন কোথায় হচ্ছে?

টিকাটির মূল স্বত্ব রুশ সরকারের, কারণ এর গবেষণায় মূল বিনিয়োগকারী ছিল দেশটির রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল (আরডিআইএফ)। সংস্থাটি ড. রেড্ডিজ ল্যাবরেটরি, হেটেরিও বায়োফার্মা, গ্লান্ড ফার্মা, স্টেলিস বায়োফার্মা এবং ভিখ্রো বায়োটেক-সহ একাধিক ভারতীয় কোম্পানির সঙ্গে উৎপাদনের চুক্তি করেছে। এসব কোম্পানি মিলিতভাবে বার্ষিক ৮৫ কোটি ডোজ উৎপাদন করতে পারবে বলে অনুমান করা হচ্ছে। দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশা, এর ফলে জাতীয় টিকা কর্মসুচিতে ডোজ সঙ্কটের অবসান ঘটবে।

কয়টি ডোজ নিতে হয়?  

দীর্ঘস্থায়ী ও কার্যকর সুরক্ষার জন্য টিকাটির দুটি করে ডোজ নিতে হবে।

বাজারমূল্য কত হতে পারে?

বিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে এর আগে আরডিআইএফ জানিয়েছিল, তারা ডোজপ্রতি মূল্য ১০ ডলারের নিচে রাখতে চায়, যা ভারতীয় মুদ্রার অঙ্কে ৭৪০ রুপি পড়বে। 

এই মূল্য ফাইজার বা মডার্নার তৈরি টিকার চেয়ে সস্তা হলেও সেরামের কোভিশিল্ডের চেয়ে বেশ দামি। সেরাম বর্তমানে প্রতি ডোজ ২০০ রুপিতে বিক্রি করছে ভারত সরকারের কাছে। অন্যদিকে, ভারত বায়োটেক কোভ্যাক্সিন দিচ্ছে ২৯৫ রুপিতে। 

কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়?

"মানব ট্রায়ালে কোনো প্রকার বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি," বলে গেল বছরের ২০ নভেম্বর দাবি করে এটির আবিষ্কারক সংস্থা।  

তবে টিকাগ্রহীতারা স্বল্পস্থায়ী কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, দুর্বলতা, অবসাদ এবং মাথাব্যথা অনুভব করতে পারেন। 

সংরক্ষণ প্রক্রিয়া কেমন? 

দুই থেকে আট ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এর ডোজগুলো সংরক্ষণ করা যায়, বলে গামালিয়া ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন। 

  • সূত্র: দ্য কুইন্ট 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / স্পুটনিক ফাইভ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net