Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা

আন্তর্জাতিক

বিবিসি
27 February, 2026, 05:50 pm
Last modified: 27 February, 2026, 05:50 pm

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান
  • পাসপোর্টের বিতর্কিত ইতিহাস: যা কারো জন্য স্বাধীনতা, কারো জন্য বোঝা

ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা

সাধারণত ইতিহাস বইয়ে আমরা পড়েছি, লেখার শুরুটা হয়েছিল প্রায় ৫ হাজার বছর আগে, প্রাচীন ইরাক বা মেসোপটেমিয়ায়। কিন্তু নতুন এই গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষকদের দাবি, মেসোপটেমিয়ার লিপির বহু আগেই মানুষ সংকেতের মাধ্যমে ভাব বিনিময় করত।
বিবিসি
27 February, 2026, 05:50 pm
Last modified: 27 February, 2026, 05:50 pm
৪০ হাজার বছরের পুরনো ম্যামথের একটি ছোট মূর্তি। এর গায়ে সারিবদ্ধভাবে খোদাই করা আছে ‘ক্রস’ ও ফোঁটা চিহ্ন। ছবি: বিবিসি

মানুষের মনের ভাব লিখে রাখার ইতিহাস ঠিক কতটা পুরোনো তা নিয়ে এতদিন যা ভাবা হতো, তার চেয়েও হাজার হাজার বছর আগের হতে পারে এই ইতিহাস। জার্মানির গুহায় পাওয়া কিছু নিদর্শন দেখে খোদ প্রত্নতাত্ত্বিকরাই চমকে গেছেন।

গবেষকরা বলছেন, প্রায় ৪৫ হাজার বছর আগের ম্যামথের দাঁতের ওপর আঁকা রেখা, ফোঁটা আর 'ক্রস' চিহ্নগুলো সাধারণ কোনো দাগ নয়। এর পেছনে লুকিয়ে আছে বিশেষ অর্থ।

সাধারণত ইতিহাস বইয়ে আমরা পড়েছি, লেখার শুরুটা হয়েছিল প্রায় ৫ হাজার বছর আগে, প্রাচীন ইরাক বা মেসোপটেমিয়ায়। কিন্তু নতুন এই গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষকদের দাবি, মেসোপটেমিয়ার লিপির বহু আগেই মানুষ সংকেতের মাধ্যমে ভাব বিনিময় করত।

'অ্যাডোরান্ট’ নামের মানুষের আদলে তৈরি এই মূর্তির গায়েও রয়েছে সারিবদ্ধ খাঁজ ও ফোঁটা চিহ্ন।ছবি:বিবিসি

সারল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিশ্চিয়ান বেনৎজ বলেন, 'প্রস্তর যুগের এই চিহ্নগুলো আসলে লেখালেখিরই একদম শুরুর দিকের রূপ।'

বার্লিনের জাদুঘরের গবেষক ইওয়া ডুটকিউইচের মতে, প্রস্তর যুগের মানুষ মোটেই বোকা ছিল না। তারা আজকের মানুষের মতোই বুদ্ধিমান ছিল। তিনি বলেন, 'আমরা কেবল এই রহস্যের ওপরের অংশটুকু জানতে পেরেছি।'

গবেষক দলটি ২৬০টি বস্তুর ওপর খোদাই করা ৩ হাজারের বেশি চিহ্ন নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছেন, ম্যামথের দাঁত কেটে বানানো ছোট মূর্তির গায়ে খুব যত্ন করে সারিবদ্ধভাবে ফোঁটা ও দাগ কাটা হয়েছে।

গবেষকদের ধারণা, প্রস্তর যুগের মানুষ বার্তা দেওয়া বা কোনো অর্থ বোঝানোর জন্যই ইচ্ছে করে এসব চিহ্ন খোদাই করেছিল।

প্রায় ৩ হাজার ৩৫০ বছর আগের একটি ‘প্রোটো-কিউনিফর্ম’ ফলক।ছবি:বিবিসি

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই চিহ্নগুলো এলোমেলো নয়। একটার পর একটা চিহ্ন সাজানোর ধরনে মিল পাওয়া গেছে, যা অনেকটা পরবর্তী সময়ের লিপির মতোই। অর্থাৎ, তারা সংকেত দিয়ে যোগাযোগ করত।

গবেষকরা আরও জানান, ওই সময়ের মানুষ খুব দক্ষ কারিগর ছিল। ছোট ছোট মূর্তির গায়ে খোদাই করা এসব বস্তু তারা সবসময় সঙ্গে রাখত। হাতের মুঠোয় রাখার মতোই মাপে বানানো ছিল এগুলো।

গবেষণাটি বিখ্যাত জার্নাল 'পিএনএএস'-এ প্রকাশিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

লেখার ইতিহাস / ইতিহাস / লেখা / মানব সভ্যতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান
  • পাসপোর্টের বিতর্কিত ইতিহাস: যা কারো জন্য স্বাধীনতা, কারো জন্য বোঝা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net