Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2025, 07:15 pm
Last modified: 01 November, 2025, 07:21 pm

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত

আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান

তিনি বলেন, ‘আগের ইতিহাস বলে বলে এখন আর ভোট পাওয়া যাবে না। এখন জনগণ দেখতে চায় যাকে ভোট দেবে সে ভালো কি না। ভালো আর মন্দ থাকলে, জনগণ ভালোকেই ভোট দেবে।’
টিবিএস রিপোর্ট
01 November, 2025, 07:15 pm
Last modified: 01 November, 2025, 07:21 pm
ছবি: টিবিএস

আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, 'আগের ইতিহাস বলে বলে এখন আর ভোট পাওয়া যাবে না। এখন জনগণ দেখতে চায় যাকে ভোট দেবে সে ভালো কি না। ভালো আর মন্দ থাকলে, জনগণ ভালোকেই ভোট দেবে।'

শনিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাহমুদুর রহমান মান্নার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ছাত্র ঐক্য।

এসময় ছাত্র সংগঠনটি কল্যাণ রাষ্ট্রের ৯ দফা আহ্বানপত্র ঘোষণা করে।

ডাকসু-জাকসু নির্বাচনের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, 'শিবির জিতল কীভাবে? ভালো ব্যবহার করলে, আচরণ করলে, কাজ করলে মানুষ ভোট দেবে। ছাত্ররা রাজাকারের কথা জিজ্ঞেস করলেও, তারা শিবিরকে ভোট দিচ্ছে। কারণ শিবির বলছে আমরা তো রাজাকার না, আগের মানুষ কী করেছে তার দায়ভার আমাদের না। তাদের বিপরীতে যারা ছিল তারা তো ভালো কিছু করেনি। এজন্যই তারা [শিক্ষার্থীরা] শিবিরকে বেছে নিয়েছে।'

তিনি বলেন, 'একইভাবে জামায়াত দুর্গাপূজা, দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধের কথা বলছে। ফলে মানুষ ভালো মানুষকে বেছেই ভোট দেবে।'
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, 'বাংলাদেশ শান্তির দেশ হতে পারে। নদীর মতো রঙিন হতে পারে।'

মাহমুদুর রহমান বলেন, 'সাড়ে তিন মাস পরে যে নির্বাচন হবে ওই সরকারে যারা আসবে, তারা যদি ভালো করে তাহলে দেশ ভালো থাকবে। সাধারণভাবে মনে হয় বিএনপি সরকার গঠন করবে। তাদের ওপরের নেতারা ভালো কথা বলেন। তারা বলেন যে সাড়ে ৭ হাজার বহিষ্কার করেছেন। তারা কি অপরাধ থামাতে পেরেছেন? তাদের নিচের লেভেলের নেতারা ঠিকই চাদাবাজি, অপরাধ করে যাচ্ছে।'

শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, 'শেখ মুজিব তার খাদ্যমন্ত্রীকে মালাউন বলে ডাকতেন। তিনি হিন্দু বলতেন না, তাদের পছন্দও করতেন না। এমনকি তিনি কলকাতা রায়টের একজন অন্যতম পান্ডা ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষের ধারক হয়ে গেল।' 
তিনি আরও বলেন, 'মানুষ আসলে যেটা জানে সেটাই ইতিহাস হয়ে যায়, অথচ মূল বিষয় আড়ালে চলে যায়।'

মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী সম্পর্কে তিনি বলেন, 'জিন্নাহ ছিলেন একজন আপাদমস্তক সেক্যুলার ব্যক্তি; জীবনেও ধর্মকর্ম করেননি, নামাজ পড়েনি। অথচ তিনি মুসলিম লীগের সভাপতি। অথচ গান্ধী ছিলেন ধর্মকর্ম করা আপাদমস্তক ব্রাহ্মণ। অথচ তিনিই হলে ধর্মনিরপেক্ষ ভারতের জনক।'

Related Topics

টপ নিউজ

মাহমুদুর রহমান মান্না / ইতিহাস / ভোট / নাগরিক ঐক্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net