Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 09:40 pm
Last modified: 26 February, 2026, 09:46 pm

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী বলেন, “সরকার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমরা আমদানিকারক, বোটলিং প্ল্যান্টের মালিক, কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে একটি অর্থবহ আলোচনা করেছি।”
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 09:40 pm
Last modified: 26 February, 2026, 09:46 pm
ছবি: বাসস

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ঠেকাতে এবং ব্যবসায়ীদের কারসাজি রোধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আগামীতে এলপিজির দাম কি বাড়ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "না না, এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নেই।"

বাণিজ্য মন্ত্রী বলেন, "সরকার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমরা আমদানিকারক, বোটলিং প্ল্যান্টের মালিক, কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে একটি অর্থবহ আলোচনা করেছি।"

তিনি বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদারকি জোরদার করা হবে। খুচরা বিক্রেতারা যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে 'মার্কেট অ্যাবিউজ' করতে না পারে, সরকার সেটি কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।

আমদানিকারকদের পক্ষ থেকে এলপিজির মূল্য পুনর্নির্ধারণের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, "আমদানিকারকরা ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে প্রাইস রিভিউর পক্ষে কিছু যুক্তি ও তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। যদি তাদের দাবি তথ্য-উপাত্তের ভিত্তিতে যৌক্তিক ও সমর্থনযোগ্য হয়, তবে সরকার তা বিবেচনা করবে। কারণ কেউ লোকসান দিয়ে ব্যবসা করবে না। তবে আপাতত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।"

এলপিজি খাতের সংকট ও চ্যালেঞ্জ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এছাড়া দেশীয় আমদানিকারকরা 'ফিউচার কন্ট্রাক্ট'-এর পরিবর্তে 'স্পট মার্কেট' থেকে গ্যাস কেনায় আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার প্রভাব দ্রুত দেশে পড়ে। পাশাপাশি ব্যাংকের 'সিঙ্গেল এক্সপোজার লিমিট' (একক গ্রাহক ঋণসীমা) অনেকের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

বৈঠকে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যদি সরাসরি এলপিজি আমদানি করতে চায়, তবে বেসরকারি খাত তাদের স্টোরেজ সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বেসরকারি খাতের এমন সহযোগিতামূলক মনোভাবকে সরকার সাধুবাদ জানায়।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বাণিজ্যমন্ত্রী / এলপিজি / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net