Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন; বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 04:05 pm
Last modified: 19 February, 2026, 05:21 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন; বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান

তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।’
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 04:05 pm
Last modified: 19 February, 2026, 05:21 pm
কোলাজ: টিবিএস

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলো এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এর (সাবেক টুইটার) এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এই বার্তার কথা জানানো হয়।

তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।'

US President Donald J. Trump has congratulated the Hon'ble Prime Minister H.E. Mr. Tarique Rahman on his assumption as the Prime Minister of Bangladesh. In his congratulatory message, President Trump has expressed his wish to work together based on mutual respect and shared… pic.twitter.com/PvGHOnBv1R— Ministry of Foreign Affairs (@BDMOFA) February 19, 2026

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে ট্রাম্প আরও বলেন, 'আপনার মেয়াদের শুরুতে আমি আশা করি যে, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের যে চমৎকার গতিশীলতা রয়েছে, তা বজায় রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। বিশেষ করে আমাদের 'পারস্পরিক বাণিজ্য চুক্তি' বাস্তবায়নের মাধ্যমে, যা আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে।'

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, 'আমি আরও আশা করি যে, আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন। এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা ও অত্যাধুনিক সব আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।'

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন, 'আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের সামনে একসাথ হয়ে উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। আপনার আগামীর দিনগুলোর জন্য শুভকামনা রইল।'

উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ করেন তারেক রহমান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে বাণিজ্য, উন্নয়ন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে উভয় দেশ দীর্ঘকাল ধরে একে অপরকে নিবিড়ভাবে সহযোগিতা করে আসছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ট্রাম্প / অভিনন্দন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net