Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অবশ্যই ভুল স্বীকার করতে হবে: টিআইবি নির্বাহী পরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 01:40 pm
Last modified: 10 February, 2026, 01:43 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অবশ্যই ভুল স্বীকার করতে হবে: টিআইবি নির্বাহী পরিচালক

‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের’ ধারণা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করে, তাহলে তাদের কীভাবে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যায়?’
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 01:40 pm
Last modified: 10 February, 2026, 01:43 pm
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি: টিবিএস

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 'আওয়ামী লীগ ভুল স্বীকার এবং অনুশোচনা প্রকাশ না করে অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণে ফিরে আসার আশা করতে পারে না; কারণ দলটি নিজেই চলমান নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান নিয়েছে।'

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)' প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান 'অংশগ্রহণমূলক নির্বাচন'-এর বয়ান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচনি প্রক্রিয়ার বাইরে থাকার পথ বেছে নিয়েছে।

'অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের' ধারণা নিয়ে প্রশ্ন তোলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, 'আওয়ামী লীগ যদি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করে, তাহলে তাদের কীভাবে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যায়?'

তিনি আরও বলেন, 'আমরা যখন আজ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি, তখন আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত যে গত ১৬ বছরে আমরা কী করেছি। সেই সময়ে কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহস ছিল এটা বলার যে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না?'

ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, আওয়ামী লীগ দাপ্তরিকভাবে ভোট বর্জন করলেও তারা পরোক্ষভাবে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে। তিনি বলেন, 'তারা সহিংসতা ও অস্থিতিশীলতার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটি তাদের সমর্থক, দেশি-বিদেশি এজেন্ট এবং কিছু ক্ষেত্রে আশ্রয়দাতা দেশগুলোর উৎসাহের মাধ্যমে ঘটছে।'

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের অনেক ভোটার ইতোমধ্যে জেলে থাকা অবস্থায় তাঁদের ভোট দিয়েছেন, যা নির্বাচনি অংশগ্রহণের বিষয়ে দলের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সেই ভোটাররা ইতোমধ্যে ভোট দিয়েছেন। আপনারা নিজেরাই এর প্রতিবাদ করেছিলেন।'

তৃণমূল পর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলীয় ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বরং অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন বা তাদের জন্য প্রচারণা চালাচ্ছেন। তিনি যোগ করেন, 'তবুও কিছু মানুষ বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। কোন যুক্তিতে এটি বলা হচ্ছে?'

ইফতেখারুজ্জামান জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, অন্য কেউ তা করে দিতে পারবে না। তিনি বলেন, 'আওয়ামী লীগ যদি নিজেকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, তবে তাদের নিজেদের কাজের দায়িত্ব নিতে হবে। দলটির বর্তমান পরিস্থিতির জন্য মূলত তাদের নিজস্ব নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলোই দায়ী।'

তিনি আরও বলেন, যদি তারা দায়ভার গ্রহণ করে, অনুশোচনা প্রকাশ করে এবং বলে যে—আমরা ভুল ছিলাম, তবে আমি মনে করি এদেশের মানুষ তাদের গ্রহণ করবে। কিন্তু তারা সেটা করবে কি না, তা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে।'

Related Topics

টপ নিউজ

ড. ইফতেখারুজ্জামান / টিআইবি নির্বাহী পরিচালক / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net