Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:20 pm
Last modified: 29 January, 2026, 10:24 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

স্মৃতি সংসদের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ ও অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই সংগঠন দেশব্যাপী কাজ করে যাবে।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 10:20 pm
Last modified: 29 January, 2026, 10:24 pm
ছবি: সৌজন্যে

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ'।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় বেগম সেলিমা রহমান বলেন, 'বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেতা ছিলেন। এদেশের মাটি ও মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। মৃত্যুর পর তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করেছে এদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে।'

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।

শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল এবং মুখ্য সমন্বয়ক ও সংগঠক ড. কাজী মনিরুজ্জামান মনির।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক ডাঃ এবি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাঙ্গীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডাক্তার নাজলিন আহমেদ, ডাঃ জোনায়েদ পাটোয়ারী, মিসেস রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডাঃ আমজাদ হোসেন, মিসেস নিপা আক্তার, মিসেস কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার এবং মো. সোলায়মান হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

স্মৃতি সংসদের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ ও অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই সংগঠন দেশব্যাপী কাজ করে যাবে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / খালেদা জিয়া / জিয়াউর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net