Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
দুই দশক পর রাজশাহীতে তারেক রহমান; জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 12:05 pm
Last modified: 29 January, 2026, 02:13 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দশক পর রাজশাহীতে তারেক রহমান; জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড়

রাজশাহীর চারঘাটের এক নারী নেত্রী জানান, তারেক রহমানকে এক নজর দেখার জন্য তিনি ফজরের নামাজ শেষে মাঠে এসেছেন।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 12:05 pm
Last modified: 29 January, 2026, 02:13 pm
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজশাহী এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

দুই দশকেরও বেশি সময় পর আজ রাজশাহীতে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর দেড়টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে বাসে করে মাজার জিয়ারত করতে রাজশাহীর হযরত শাহ মখদুম (র) মাজারে যান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।  

তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিএসএফের পাশাপাশি মাজার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক টিমও নিরাপত্তার বিষয়ে কাজ করছেন।

মাজার জিয়ারত করছেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

জনসভা উপলক্ষে সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন। অনেকেই বিএনপির লেখা সংবলিত ব্যান্ড মাথায় বেঁধে মাঠে প্রবেশ করছেন। অনেকেই ধানের শীষ নিয়ে মাঠে যোগদান করেছেন। নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

রাজশাহীর চারঘাটের এক নারী নেত্রী জানান, তারেক রহমানকে এক নজর দেখার জন্য তিনি ফজরের নামাজ শেষে মাঠে এসেছেন। আমাদের প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই তারেক রহমান দেশ ও মানুষের জন্য কাজ করবেন।

বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাবেন। বিমান থেকে নামার পর দুপুর দেড়টার দিকে হজরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দুইটার দিকে রাজশাহীর জনসভায় যোগ দেবেন। রাজশাহীর জনসভা শেষে তিনি বিকেলে নওগাঁয় ও রাতে বগুড়ায় একটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

রাজশাহীতে জনসভা স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছবি: টিবিএস

বিএনপির নেতারা জানান, রাজশাহীর জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। প্রধানত এই তিনটি জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। স্বাভাবিকভাবেই দলীয় প্রধানের এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর প্রত্যাশা তাদের।

বিএনপি নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী সফরে আসছেন তিনি। 

 জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি চেয়ারম্যান / জনসভা / রাজশাহী / নির্বাচনি জনসভা / প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net