Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মিয়ানমার অভ্যুত্থান: সেনাবাহিনীর গুলিতে বাবার কোলেই মৃত্যু ৭ বছরের শিশুর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 March, 2021, 02:50 pm
Last modified: 24 March, 2021, 02:56 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার
  • শুধু ইউক্রেন নয়, মিয়ানমারের বিষয়েও সমান সক্রিয় হতে হবে আইসিসিকে

মিয়ানমার অভ্যুত্থান: সেনাবাহিনীর গুলিতে বাবার কোলেই মৃত্যু ৭ বছরের শিশুর

শিশুটির আত্মীয়দের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী তাদের বাড়ির দরজায় লাথি মেরে ঢোকার পর বাবার কোলে বসে থাকা অবস্থায় খিন মায়ো’কে গুলি করা হয়।
টিবিএস ডেস্ক
24 March, 2021, 02:50 pm
Last modified: 24 March, 2021, 02:56 pm

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে মঙ্গলবার মান্দালয় শহরে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমন কর্মসূচিতে এখন পর্যন্ত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছে ২৭৫ জন নাগরিকের, যাদের ভেতর সর্বকনিষ্ঠ ৭ বছরের কন্যা শিশু খিন মায়ো।

এডভোকেসি গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এবং সংবাদ সংস্থা রয়টার্সের সংবাদ অনুসারে সামরিক অভিযানের সময় নিজ বাড়িতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় শিশুটি।

খিন মায়োর আত্মীয়দের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী তাদের বাড়ির দরজায় লাথি মেরে ঢোকার পর বাবার কোলে বসে থাকা অবস্থায় খিন মায়ো'কে গুলি করা হয়।

খিনের বড় বোনকে উদ্ধৃত করে মিয়ানমার নাও জানিয়েছে, বাড়িতে ঢুকে সৈন্যরা প্রথমেই তার বাবাকে জিজ্ঞেস করে যে পরিবারের সবাই বাড়িতে উপস্থিত আছে কিনা! খিন মায়োর বাবা সবাই বাড়ি আছে বলে জানালেও সৈন্যরা তার কথা বিশ্বাস না করে অতর্কিতে গুলি চালাতে শুরু করে, বাবার কোলে বসে থাকা খিন তখন গুলিবিদ্ধ হয়।   

এ ঘটনার পর দৃশ্যত এটাই পরিষ্কার যে, যে নিরাপত্তা বাহিনীর সহিংসতা এখন আর শুধুমাত্র নিরস্ত্র বিক্ষোভকারী এবং অভ্যুত্থান বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা পর্যন্ত সীমাবদ্ধ নেই।

গত মাসে জেনারেল মিন অং হ্লেইং -এর নেতৃত্বে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। অভ্যুত্থানে ক্ষমতা থেকে উচ্ছেদ করে আটক করা হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা এবং নোবেল বিজয়ী অং সান সু চিসহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে।  

এডভোকেসি গ্রুপ এএপিপি জানাচ্ছে অভ্যুত্থানের পর থেকে অন্তত ২৭৫ জন নিহত হয়েছে, যদিও বিক্ষোভকারীদের দাবী- মৃতের সংখ্যা আরো অনেক বেশি।মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সহিংসতায় মৃত্যু হয়েছে ২০ শিশুর। 

রয়টার্স এবং স্থানীয় সংবাদমাধ্যমের মতে, এর আগেও সোমবার মান্দালয়ে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু ঘটে।

এএপিপির তথ্য অনুসারে, "পানি তোলার জন্য বাড়ির বাইরে আসার সময় সৈন্যদের সামনে পড়ে যাওয়ায় গুলি করা হয় ছেলেটিকে।

মিয়ানমারের সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে ৭ বছরের মেয়েটির মৃত্যু নিয়ে কোন মন্তব্য করেনি।

মঙ্গলবার সামরিক মুখপাত্র জাও মিন তুন টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে জানান, নাগরিকদের প্রাণহানির জন্য তিনি "দুঃখ" বোধ করেন, যদিও তিনি অস্থিরতা আর সম্পদ সম্পত্তি ধ্বংসের জন্য দোষারোপ করেন বিক্ষোভকারীদের ।

তবে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন যে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পদক্ষেপ "প্রায় মানবতা বিরোধী অপরাধের পর্যায় পড়ে"। 

  • সূত্র-সিএনএন
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার
  • শুধু ইউক্রেন নয়, মিয়ানমারের বিষয়েও সমান সক্রিয় হতে হবে আইসিসিকে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net