Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
যেখানে যৌক্তিক মনে করবেন-সেখানেই নির্বাচন করবেন তারেক রহমান: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2025, 01:55 pm
Last modified: 28 December, 2025, 01:59 pm

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

যেখানে যৌক্তিক মনে করবেন-সেখানেই নির্বাচন করবেন তারেক রহমান: রিজভী

রিজভী বলেন, “তারেক রহমান সারাদেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।”
টিবিএস রিপোর্ট
28 December, 2025, 01:55 pm
Last modified: 28 December, 2025, 01:59 pm
জাসাস-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই আসন্ন সংসদ নির্বাচন করুন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোথাও তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, "তারেক রহমান সারাদেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।"

তিনি আরও বলেন, "জাতীয় নেতারা যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন। তারেক রহমান যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই দাঁড়াবেন। তার প্রতি ভোটারদের আগ্রহ, উচ্ছ্বাস ও জনপ্রিয়তা এতটাই বেশি যে কোথাও থেকে দাঁড়ানো তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।"

রিজভীর মতে, তারেক রহমানের জন্য রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা যুক্তিসংগত। তিনি উল্লেখ করেন, অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, "তারেক রহমান যেখান থেকে উপযুক্ত মনে করবেন, সেখান থেকেই নির্বাচন করবেন এবং তার জনপ্রিয়তার কারণে কোনো এলাকাতেই তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না।"

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী অভিযোগ করেন, বাংলাদেশে এখনো আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে। একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, "বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে।"

এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, "গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।"

অনুষ্ঠানে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব / তারেক রহমান / নির্বাচন প্রার্থী / ঢাকা-১৭ আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net