Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 01:20 pm
Last modified: 14 December, 2025, 03:29 pm

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর

প্রশাসনের নির্দেশে মুছে ফেলার দাবি প্রাধ্যক্ষের, জগন্নাথ হলের ভিপির ক্ষোভ
টিবিএস রিপোর্ট
14 December, 2025, 01:20 pm
Last modified: 14 December, 2025, 03:29 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত ইসলামীর তিন নেতা গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর প্রতি ঘৃণা প্রদর্শনসূচক প্রতিকৃতি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত 'চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ' শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা।

আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন এসব প্রতিকৃতি মুছে ফেলে। তবে প্রতিকৃতির ওপরে লেখা 'রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব দালালরা ভেসে যাবে বঙ্গোপসাগরে'—স্লোগানটি মোছা হয়নি।

শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, 'আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।'

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মণ টিবিএসকে বলেন, 'শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। শিক্ষার্থীদের বলেছিলাম, বুদ্ধিজীবী দিবসে সম্মান জানানোর জন্য আপনাদের ভেতরে যে দ্রোহ রয়েছে, তা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলুন। আজ সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।'

তিনি অভিযোগ করে বলেন, 'আমাদের কোনো প্রকার না জানিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মুছে ফেলেছে। যারা ঘৃণিত রাজাকার, তাদের ছবি মুছে ফেলায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ ও লজ্জিত। আমরা এই ঘটনার ধিক্কার জানাই।'

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল টিবিএসকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। সে কারণে প্রশাসন থেকে এগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলে কে বা কারা অভিযোগ করেছে, তা আমি জানি না। আমাকে আদেশ দেওয়া হয়েছে, তাই আমি মুছে ফেলেছি।'

Related Topics

টপ নিউজ

গোলাম আযম / কাদের মোল্লা / মানবতাবিরোধী অপরাধ / রাজাকার / ঢাকা বিশ্ববিদ্যালয় / জগন্নাথ হল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net