Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
‘যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেবো’: ওসিকে জামায়াতের প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 09:15 pm
Last modified: 28 November, 2025, 10:10 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

‘যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেবো’: ওসিকে জামায়াতের প্রার্থী

ভিডিওতে দেখা গেছে যে সাইফুর রহমান ওসির উদ্দেশে বলেন, ‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেবো। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেবো।’
টিবিএস রিপোর্ট
28 November, 2025, 09:15 pm
Last modified: 28 November, 2025, 10:10 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে মিরসরাই থানার পুলিশের সহকারী বা সহায়ক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোক সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছেন দলটি মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ২০ নভেম্বর মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে ডাকাতি বন্ধের বিষয়ে কথা বলার সময়ের ভিডিও ছিল এটি।

ভিডিওতে দেখা গেছে যে সাইফুর রহমান ওসির উদ্দেশে বলেন, 'আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেবো। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেবো।'

তিনি বলেন, 'এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দু-একটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে। আপনারা কী কাজ করেন, আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না। উল্টো আমাদের ডাকাত হিসেবে ওরা চিহ্নিত করে ফেলবে।'

এসময় ওসি আতিকুর রহমান বলেন, 'এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে। আমি সরাসরি যুক্ত থাকব। মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেবো।'

এ প্রসঙ্গে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'ডাকাতি প্রতিরোধে পুলিশকে সহযোগিতার কথা বলেছি। দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও ছিলেন আমাদের সঙ্গে। এটি ব্যাপক প্রশংসিত হয়েছে। ডাকাতিও বন্ধ হয়েছে। আমরা ডাকাত প্রতিরোধ কমিটি করেছি। পুলিশের কমিউনিটি পুলিশিং কনসেপ্টের সঙ্গে এটি সামঞ্জস্য।'

তিনি আরও বলেন, 'ওসি সাহেবও বলেছেন যে আইনগত ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। এটি লাইভ করা হয়েছিল। কিন্তু আমার বলা কথাগুলোকে আগে পরে কেটে-ছেঁটে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচার করছে। এগুলো করে লাভ নেই। আমার জনপ্রিয়তা কমাতে পারবে না তারা।'

মিরসরাই থানার ওসি আতিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও, তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, 'বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

জামায়াত নেতা / ওসি / বক্তব্য ভাইরাল / 'পাকিস্তানপন্থী নীতি' / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net