Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

বাংলাদেশ

মাহাদি হাসান
16 November, 2025, 08:30 pm
Last modified: 16 November, 2025, 08:34 pm

Related News

  • ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

ধনেপাতার দামও ক্রেতাদের বাজেটে চাপ বাড়িয়ে দিচ্ছে।
মাহাদি হাসান
16 November, 2025, 08:30 pm
Last modified: 16 November, 2025, 08:34 pm
প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ

বাজারে আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করেছে। তবে এসব আলু বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি নতুন আলু খুচরা বাজারে মিলছে ২০০ টাকা দরে। যা দুইদিন আগেও ছিল ১৫০-১৬০ টাকা। তবে পুরাতন আলু কেনা যাচ্ছে ২৫ টাকায়।

ধনেপাতার দামও ক্রেতাদের বাজেটে চাপ বাড়িয়ে দিচ্ছে। পিঠা বিক্রেতা এক ক্রেতা বলেন, "ধনেপাতা তো এখন প্রায় বিলাসপণ্য হয়ে গেছে। যা কেনা সাধ্যের বাইরে চলে যাচ্ছে।"

আজ রোববার (১৬ নভেম্বর) এমন চিত্রই দেখা গেছে রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, লালবাগের খুচরা বাজারগুলোতে।

অন্যদিকে শীতের সবজি আসা শুরু করলেও দামে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বাজারে প্রতিকেজি   টমেটো ১৪০-১৬০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, দেশি গাজর ১২০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শিম ১৩০-১৪০  টাকা, শালগম ১০০ টাকা, পেঁয়াজ পাতা ১২০ টাকা,  শসা ১০০  টাকা,  করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০  টাকা, পটল  ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০-৬০ টাকা, কচুরমুখী ৭০-৮০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।

আর মানভেদে প্রতিটি লাউ ৬০-৮০ টাকা, চাল কুমড়া ৭০-৮০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। আর প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা। এছাড়া, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা করে।

ধনেপাতায় চলছে সবচেয়ে বেশি অস্থিরতা। মানভেদে ধনেপাতা কেজি ২০০–২৫০ টাকা, যা গত কয়েক দিনের তুলনায়ও বেশি।

বিক্রেতাদের দাবি,  রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজি বোঝাই ট্রাক কম এসেছে। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়ে, আর তার প্রভাব পড়ে খুচরা বাজারে।

অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিতে ১১৫ টাকা এবং হাইব্রিড পেঁয়াজ ১১০ টাকা দরে মিললেও খুচরা বিক্রেতারা বলছেন কাল থেকে বাড়তে পারে দাম।

নিউ মার্কেটের সবজি ব্যবসায়ী তারেক বলেন, আজকেও আমরা পেঁয়াজ পাইকারি থেকে ২-৩ টাকা বেশি দিয়ে কিনেছি। এতে না পোষালে কাল থেকে দাম বাড়তে পারে বলে জানান তিনি।

অন্য সময়ের মতো তেমন পরিবর্তন আসেনি মুদিপণ্যের দামে। কিসমিস প্রতি কেজি ৮০০ টাকা, আলুবোখারা ৭০ টাকা, এলাচ ৪,৮০০–৫,০০০ টাকা, লবঙ্গ ১,৭০০–১,৮০০ টাকা, জিরা ৬৫০–৭০০ টাকা, আর সাদা গোলমরিচ ১,৬০০ টাকা দরে বিক্রি হচ্ছ। দেশি আদা মিলছে ১৪০ টাকায়, চায়না আদা ১৮০ টাকায়। দেশি রসুন ১০০–১৯০ টাকা, আর চায়না রসুন ১৭০ টাকায়। দেশি মসুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৫০–১৬০ টাকা, খেসারি ডাল ৯০–১০০ টাকা, আর বুটের ডাল ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৮০ টাকা, পোলাও চাল ১২০–১২৫ টাকা কেজি। সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা, আর সুপার তেল ১৭০–১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে দেশী মাছ বাজারে আসলেও তার প্রভাব পড়েনি দামে।

অন্যান্য মাছের মধ্যে পাঙ্গাস কেজি ১৮০-২০০ টাকা, রুই ৩২০-৩৫০  টাকা, কাতল মাছ ৩০০- ৪০০ টাকা, কালবাউশ ৩৫০- ৪০০ টাকা,  কৈ ১৮০-২০০ টাকা, পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা, ট্যাংরা ৫০০-৫৫০ টাকা, বেলে মাছ ৯০০-১২০০ টাকা এবং তেলাপিয়া ২০০-২৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে।

এছাড়াও বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজি দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে ১,২০০ টাকায়, ব্রয়লার মুরগি ১৮০-২০০ টাকা, পাকিস্তানি সোনালি কক ৩০০-৩৫০ টাকায়। আর প্রতি ডজন মুরগির লাল ডিম ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

বাজারদর / ঢাকা / আলু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net