Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
কখনও যা হয়নি, নিউজিল্যান্ডে তাই করতে চান তামিম-সৌম্যরা

খেলা

23 February, 2021, 07:30 pm
Last modified: 23 February, 2021, 07:44 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

কখনও যা হয়নি, নিউজিল্যান্ডে তাই করতে চান তামিম-সৌম্যরা

নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির।
23 February, 2021, 07:30 pm
Last modified: 23 February, 2021, 07:44 pm

ঘরের মাঠে ওয়ানডেতে দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি আছে বাংলাদেশের। ১৩টি ওয়ানডের মধ্যে ৮টিতেই বাংলাদেশের জয়। এই ফরম্যাটে নিরপেক্ষ ভেন্যুতেও কিউইদের দুইবার হারানোর স্বাদ নিয়েছেন তামিম-মুশিফকরা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে কখনই জেতেনি বাংলাদেশ। 

২০০১ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে খেলে আসা বাংলাদেশ ৯ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৪টি টোয়েন্টির সবগুলোতে হেরেছে। সফর করে হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা বাংলাদেশ এবারের নিউজিল্যান্ড সফর থেকে জয় ছিনিয়ে আনতে চায়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে মঙ্গলবার বিমানবন্দরে এমন আশার কথাই শুনিয়েছেন তামিম-সৌম্যরা। 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে জয় পাওয়া খুব কঠিন, তবে অসম্ভব নয়। তামিম বলেন, 'আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করার। আমরা আশাবাদী।'

একইভাবে ভাবছেন সৌম্য সরকারও। বাঁহাতি এই ব্যাটসম্যান বলছেন, 'অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে।' 

নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো সম্ভব? এমন প্রশ্নের উত্তরে সৌম্য বলেন, 'হ্যাঁ, অবশ্যই। এবার আমরা আশা করব ওই জিনিসটা যেন ভেঙে আসতে পারি। আমরা যেন জিতে আসতে পারি। উইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজে সবাই ভালো করেছে। এই ধারাটা সবাই ধরে রাখতে পারলে  ওখান থেকে আমরা ভালো ফলাফল নিয়ে ফিরতে পারব।'

এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটারদের মতো তিনিও সফরটিকে কঠিন হিসেবে মানছেন। তবে বাংলাদেশ দলের ওপর আস্থা রাখছেন তিনি, 'কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ, এটাতে কোনো সন্দেহ নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।'

নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ দল সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সফর শেষ না করেই ফিরে এসেছিল বাংলাদেশ দল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / তামিম ইকবাল / সৌম্য সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net