Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নিরাপদ সড়কের জন্য আন্দোলন: পুলিশের আশ্বাসে ফার্মগেটে অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 01:15 pm
Last modified: 23 October, 2025, 02:07 pm

Related News

  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিরাপদ সড়কের জন্য আন্দোলন: পুলিশের আশ্বাসে ফার্মগেটে অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রেখেছে।
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 01:15 pm
Last modified: 23 October, 2025, 02:07 pm
সহপাঠির মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই দিন আগে সহপাঠী সিফাত নিহত হওয়ার ঘটনায় ন্যায়বিচার ও নিরাপদ সড়কের দাবিতে কয়েক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।

সকাল ১১টার দিকে সরকারি বিজ্ঞান কলেজ রোড থেকে ফার্মগেট মোড় পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে যায়। এর ফলে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে যানজট দেখা দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রেখেছে।

তিনি আরও বলেন, "আমরা তাদের রাস্তা ছেড়ে চলে যেতে অনুরোধ করেছি। তারা ন্যায় বিচার ও রাস্তায় অবৈধ পার্কিং বাতিলের দাবি জানিয়েছে।"

"ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ফার্মগেট"-এর ব্যানারে প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দিয়ে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে পাঁচটি দাবি জানিয়েছে।

১। সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২। ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

৩। নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

৪। দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

৫। শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে শান্তি বজায় রাখতে এবং আলোচনার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ফার্মগেট / সড়ক দুর্ঘটনা / সহপাঠির মৃত্যু / নিরাপদ সড়ক / ন্যায়বিচারের দাবি / সড়ক অবরোধ / ফার্মগেট অবরোধ / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net