Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ হোসেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2021, 03:05 pm
Last modified: 14 February, 2021, 03:16 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ হোসেন 

আপনারা ভোট ডাকাতি করেছেন, সম্পূর্ণ অনৈতিকভাবে জনগণের ঘাড়ে চেপে আছেন। এখন আবার আপনারা আগুন নিয়ে খেলছেন এবং এই আগুনেই আপনাদের হাত পুড়ে যাবে।
টিবিএস রিপোর্ট
14 February, 2021, 03:05 pm
Last modified: 14 February, 2021, 03:16 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি (সংগৃহীত)

'আমাদের দৃষ্টি কিন্তু এই স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগনকে মুক্ত করার দিকে, এই দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার ষড়যন্ত্র সফল হবে না', বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'জিয়াউর রহমানের বীর উত্তম এবং খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে' জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ সরকারের দুর্গন্ধ ছড়িয়ে পরেছে। এ সরকারের কোন সাহস নেই আল জাজিরা, দি ইকোনোমিস্ট ও ডয়েচ ভেলের প্রচারিত সংবাদের তথ্য উপর ভিত্তি করে প্রতিবাদ করার। সরকার শুধু রাজনৈতিকভাবে প্রতিবাদ করে দায় সারতে চাচ্ছে। আর এখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য জিয়াউর রহমানের খেতাব ইস্যু সামনে নিয়ে এসেছে।'

তিনি আরও বলেন, 'জিয়াউর রহমানই প্রথম মুক্তিযুদ্ধের সূচনা করেছেন,পাকিস্তানি সৈন্যদের গ্রেপ্তার করে বাঙালী সৈন্যদের ছাড়িয়ে এনেছেন। যার নাম অনুসারে জেডফোর্স গঠন করা হয়েছে তখন। এখন জামুকা নামে আপনারা কারা? যারা খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের কোন ইখতিয়ার নেই এই খেতাব বাতিলের'।   

এ সময় তিনি হুঁশিয়ারী জারি করে বলেন, 'আপনারা ভোট ডাকাতি করেছেন, সম্পূর্ণ অনৈতিকভাবে জনগণের ঘাড়ে চেপে আছেন। এখন আবার আপনারা আগুন নিয়ে খেলছেন এবং এই আগুনেই আপনাদের হাত পুড়ে যাবে'।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়,কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম খালিদ (অবঃ) বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ) বীর বিক্রম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, বিএনপির নেতা ইশরাক হোসেন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / খন্দকার মোশাররফ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net