Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, ভাষণ দেবেন নেসেটে

আন্তর্জাতিক

সিএনএন
13 October, 2025, 02:45 pm
Last modified: 13 October, 2025, 02:50 pm

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ‘সিদ্ধান্ত আমিই নিই, ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই’: ট্রাম্প

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, ভাষণ দেবেন নেসেটে

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে  ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
সিএনএন
13 October, 2025, 02:45 pm
Last modified: 13 October, 2025, 02:50 pm
লড শহরের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর থেকে যাত্রা করে জেরুজালেমের ইসরায়েলী পার্লামেন্ট ভবন নেসেটে পৌঁছেছেন। তার সঙ্গে থাকা সাংবাদিকরা জানিয়েছেন যে, রাস্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেখা গেছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান দীর্ঘ ফ্লাইটে ভ্রমণ করে ইসরায়েলে পৌঁছান। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে  ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ট্রাম্প নেসেটে থাকাকালীন বেসামরিক বন্দিদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং এর পরে নেসেটে ভাষণ দেবেন। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০৮ সালে ইসরায়েলে ভাষণ দিয়েছিলেন জর্জ ডব্লিউ. বুশ।

প্রথম সাতজন বন্দিকে মুক্ত করা হয়েছে এবং দুই বছরের বন্দিত্বের পর তারা এখন ইসরায়েলে। তারা রেইম ফিল্ড হাসপাতালে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা করাবেন এবং ঘনিষ্ঠ পরিবার ও প্রিয়জনের সঙ্গে দেখা করবেন, এরপর তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।

গাজায় এখনও ১৩ জন বেঁচে থাকা বন্দি রয়েছেন, যাদের আজ মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটককৃতরা সোমবার গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে পৌঁছাবে। মুক্তি প্রাপ্ত বন্দি ও আটককৃতদের পরিবার তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। রেড ক্রসের বাস ও গাড়ি বন্দিদের গ্রহণ করতে খান ইউনিস থেকে ইসরায়েলের সীমান্তে পৌঁছেছে।

তেল আবিবের হোস্টেজ স্কোয়ারেও ভিড় জমেছে। মুক্ত হওয়া প্রথম বন্দিদের স্বাগত জানাচ্ছে, গান গাইছে এবং উল্লাস করছে সবাই। মানুষ পতাকা এবং প্রিয়জনদের ছবি উঁচু করে ধরে রেখেছে। মানুষ এখন বাকি ১৩ জন বন্দির প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।

ইসরায়েলের অধিকার কর্মীরা তেল আবিবের একটি সৈকতে জড়ো হয়েছেন। সেখানে জিম্মিদের স্বাগত জানাতে ও ট্রাম্পকে ধন্যবাদ জানাতে প্রস্তুত তারা। হোস্টেজ স্কোয়ারে ট্রাম্প স্ক্রিনে আসলে উল্লাস ফেটে পড়েন তারা।

এদিকে রাফাহ সীমান্তে মিশরীয় পাশের ডজন ডজন হিউম্যানিটেরিয়ান ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছে।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর থেকে গাজায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত তিন দিনে গাজার হাসপাতালগুলো ৩২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে, যার মধ্যে ২৯৫ জনকে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / বেনিয়ামিন নেতানিয়াহু / ইসরায়েলে ট্রাম্প / বন্দি বিনিময় / ইসরায়েল-হামাস যুদ্ধ / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ‘সিদ্ধান্ত আমিই নিই, ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই’: ট্রাম্প

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net