Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

আন্তর্জাতিক

লে মদেঁ
11 October, 2025, 07:05 pm
Last modified: 11 October, 2025, 07:12 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

নোবেলজয়ী এই দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) কর্মরত রয়েছেন। আগামী বছরের জুলাইয়ে তাদের জুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদানের কথা রয়েছে।
লে মদেঁ
11 October, 2025, 07:05 pm
Last modified: 11 October, 2025, 07:12 pm
নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ব্যানার্জি ও এস্থার দুফলো। ফাইল ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফলো ও অভিজিৎ ব্যানার্জি শিগগিরই যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাতে চলেছেন। তারা জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন। সেখানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ক নতুন একটি সেন্টার প্রতিষ্ঠা করবেন তারা। 

শুক্রবার (১০ অক্টোবর) জুরিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

নোবেলজয়ী এই দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) কর্মরত রয়েছেন। বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে প্রায়োগিক গবেষণার জন্য ২০১৯ সালে এই দম্পতি ও  হার্ভার্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট সোসাইটির অধ্যাপক মাইকেল ক্রেমার যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। 

জুরিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আগামী বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে যোগদান করবেন। তবে কেন তারা যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছেন, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।  

এ দম্পতি এমন সময়ে সুইজারল্যান্ডে যাচ্ছেন, যখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে গবেষণায় অর্থায়ন কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে 'ব্রেইন ড্রেইন'-এর আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু দেশ মার্কিন বিজ্ঞানীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

এস্থার দুফলো একজন মার্কিন-ফরাসি নাগরিক। তার স্বামী অভিজিৎ ভারতীয় বংশোদ্ভূত। তারা জুরিখ বিশ্ববিদ্যালয়ে লেমান ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত বিশেষ অধ্যাপক পদে নিযুক্ত হবেন। তারা যৌথভাবে নতুন লেমান সেন্টার ফর ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড পাবলিক পলিসি প্রতিষ্ঠা ও পরিচালনা করবেন। এই কেন্দ্রের লক্ষ্য হবে নীতিনির্ধারণে কার্যকর গবেষণাকে উৎসাহিত করা এবং বিশ্বজুড়ে গবেষক ও শিক্ষা নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ স্থাপন করা।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল শেপম্যান বলেন, 'বিশ্বের দুইজন সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।'

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / অর্থনীতি / যুক্তরাষ্ট্র / সুইজারল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net