Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পুরোনো ছবি ও ভিডিও সংরক্ষণ করতে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নেবে স্ন্যাপচ্যাট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 October, 2025, 11:35 am
Last modified: 02 October, 2025, 11:38 am

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

পুরোনো ছবি ও ভিডিও সংরক্ষণ করতে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নেবে স্ন্যাপচ্যাট

অ্যাপের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ব্রিটেন ব্যবহারকারীদের জন্য স্টোরেজ প্ল্যানের খরচ এখনো জানায়নি। তবে বলা হয়েছে, এটি ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু হবে।
টিবিএস ডেস্ক
02 October, 2025, 11:35 am
Last modified: 02 October, 2025, 11:38 am
ছবি: রয়টার্স

জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট ঘোষণা করেছে, এবার থেকে ব্যবহারকারীদের পুরনো ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অর্থ দিতে হবে। দীর্ঘদিন ধরে নিজের পোস্টের বড় আর্কাইভ সংরক্ষণ করা ব্যবহারকারীরা এ খবরের পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন। খবর বিবিসি'র।

২০১৬ সালে 'মেমোরিজ' ফিচার চালু হওয়ার পর ব্যবহারকারীরা আগের পোস্ট সংরক্ষণ করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, যাদের সংরক্ষিত মেমোরিজ ৫ গিগাবাইটের বেশি, তাদের এগুলো রাখতে খরচ বহন করতে হবে।

অ্যাপের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ব্রিটেন ব্যবহারকারীদের জন্য স্টোরেজ প্ল্যানের খরচ এখনো জানায়নি। তবে বলা হয়েছে, এটি ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন এবং কোম্পানিকে 'লোভী' হিসেবে আখ্যায়িত করেছেন। স্ন্যাপ স্বীকার করেছে, 'ফ্রি সেবা থেকে অর্থ দিয়ে সেবা নেওয়া কখনোই সহজ নয়।'তবে আশা প্রকাশ করেছে, এটি ব্যবহারকারীর জন্য 'যোগ্য মূল্যের' হবে।

এক ব্লগ পোস্টে বলা হয়েছে, 'এই পরিবর্তনগুলো আমাদের পুরো কমিউনিটির জন্য মেমোরিজকে আরও উন্নত করার সুযোগ দেবে।" পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় এক দশক আগে চালুর পর থেকে ব্যবহারকারীরা এক ট্রিলিয়নটির বেশি মেমোরিজ সংরক্ষণ করেছেন।'

মেমোরিজ ফিচার ব্যবহারকারীদের ২৪ ঘণ্টা বা তার কম সময়ের জন্য শেয়ার করা ছবি ও ভিডিও সংরক্ষণ করতে দেয়। পরে ব্যবহারকারীরা এগুলোকে মেমোরি বা 'থ্রোব্যাক' হিসেবে আবারও শেয়ার করতে পারেন।

নতুন নিয়ম অনুযায়ী, যাদের সংরক্ষিত মেমোরিজ ৫ জিবির বেশি, তাদের ১০০ জিবি স্টোরেজ প্ল্যানে আপগ্রেড করতে হবে। উচ্চ স্টোরেজ সুবিধা পাবেন যারা বেশি দামের স্ন্যাপচ্যাট-প্লাস এবং স্ন্যাপচ্যাট-প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন।

কোম্পানি জানিয়েছে, সীমার ওপর থাকা ব্যবহারকারীদের জন্য ১২ মাসের অস্থায়ী স্টোরেজ দেওয়া হবে এবং তারা সংরক্ষিত কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।

এক কর্মকর্তা টেক ক্রাঞ্চকে জানিয়েছেন, প্রাথমিক ১০০ জিবি স্টোরেজ প্ল্যানের মাসিক খরচ ১.৯৯ ডলার, এবং স্ন্যাপচ্যাট-প্লাস সাবস্ক্রিপশনে ৩.৯৯ ডলারের বিনিময়ে ২৫০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

স্ন্যাপ ব্লগে জানানো হয়েছে, স্টোরেজ প্ল্যান চালু হলেও 'বেশিরভাগ স্ন্যাপচ্যাটার' প্রভাবিত হবেন না, বিশেষ করে যাদের মেমোরিজ ৫ জিবির কম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী এই পরিবর্তনের সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, ছবি ও ভিডিও সংরক্ষণে অর্থ দিতে বাধ্য করা 'অন্যায়' এবং 'লোভী' আচরণ।

অনেকের ভাষ্যমতে, দীর্ঘদিন ফ্রি স্টোরেজ ব্যবহার করায় তাদের ৫ জিবির বেশি ডেটা সংরক্ষিত হয়েছে, তাই এখন বড় বিলের মুখোমুখি হচ্ছেন।

এপ্রিল মাসে স্ন্যাপ জানিয়েছিল, স্ন্যাপচ্যাটের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটি ছাড়িয়েছে, যেখানে ইনস্টাগ্রাম ও টিকটকের ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে এক বিলিয়ন।

সামাজিক মিডিয়া কনসাল্ট্যান্সি ব্যাটেনহল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্রু বেনভি মনে করেন, ভবিষ্যতে সব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মই স্টোরেজের জন্য চার্জ নেবে।

তিনি বিবিসিকে বলেছেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে স্টোরেজের জন্য অর্থ দেওয়ার পথ অবশ্যম্ভাবী। যেখানে আমরা কম পোস্ট করি কিন্তু বেশি সংরক্ষণ করি, এটি মেসেজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বিবর্তন।'

Related Topics

টপ নিউজ

স্ন্যাপচ্যাট / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net