Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
নিয়োগ পাচ্ছেন ২,১২৫ আনসার সদস্য, গঠিত হবে ৫টি নতুন ব্যাটালিয়ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 12:25 pm
Last modified: 10 September, 2025, 12:26 pm

Related News

  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  • যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না: ইসি সানাউল্লাহ

নিয়োগ পাচ্ছেন ২,১২৫ আনসার সদস্য, গঠিত হবে ৫টি নতুন ব্যাটালিয়ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন পাঁচটি ব্যাটালিয়নের জন্য মোট ২,১২৫টি পদ সৃষ্টি করা হবে। এরমধ্যে রাজস্ব খাতে স্থায়ীভাবে ২০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ২,১০৫টি পদ রাখা হবে। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 12:25 pm
Last modified: 10 September, 2025, 12:26 pm
ফাইল ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, কেপিআইভুক্ত সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে পাঁচটি আনসার ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন পাঁচটি ব্যাটালিয়নের জন্য মোট ২,১২৫টি পদ সৃষ্টি করা হবে। এরমধ্যে রাজস্ব খাতে স্থায়ীভাবে ২০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ২,১০৫টি পদ রাখা হবে। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রস্তাবটি অনুমোদন করেছে। অর্থ মন্ত্রণালয় এসব নতুন পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।

নতুন ব্যাটালিয়নগুলো মোতায়েন করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা (পাবনা), কক্সবাজারের উখিয়া, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল বিভাগে।

সৃষ্টি হতে যাওয়া পদের মধ্যে থাকছে—৫ জন পরিচালক, ৫ জন উপ-পরিচালক, ১০ জন সহকারী পরিচালক, ২০ জন সার্কেল অ্যাডজুট্যান্ট, ৯০ জন সুবেদার, ১০০ জন নায়েব সুবেদার, ১২০ জন হাবিলদার, ২০০ জন নায়েক, ৩৯০ জন ল্যান্স নায়েক, এক হাজার ১৮০ জন সিপাহী এবং ৫ জন নার্সিং সহকারী।

বর্তমানে দেশে মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। এরমধ্যে ৩৯টি পুরুষ, দুটি নারী এবং একটি গার্ড ব্যাটালিয়ন।

এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি নতুন কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের জন্য নয়টি পদ সৃষ্টির প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রস্তাবে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ৪০ শতাংশ প্রবাসী বাংলাদেশি জোহর বাহরু ও এর আশপাশের এলাকায় থাকেন। কিন্তু কনস্যুলার সেবা নিতে তাদের কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যেতে হয়। অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় জোহর বাহরুতে কনস্যুলেট স্থাপনের সুপারিশ করেছে আন্তমন্ত্রণালয় প্রতিনিধিদল। অর্থ বিভাগ স্বদেশভিত্তিক ছয়টি এবং স্থানীয়ভিত্তিক তিনটি পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে।

এছাড়া রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে আরও ৩২০টি পদ সৃষ্টির প্রস্তাব সচিব কমিটিতে উত্থাপন করা হবে।

Related Topics

টপ নিউজ

আনসার সদস্য / আনসার ব্যাটালিয়ন / আইনশৃঙ্খলা বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  • যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না: ইসি সানাউল্লাহ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net