Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পুতিন-জেলেনস্কি বৈঠক কি হবে? হলে কোথায় হতে পারে?

আন্তর্জাতিক

বিবিসি
22 August, 2025, 02:50 pm
Last modified: 22 August, 2025, 02:52 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পুতিন-জেলেনস্কি বৈঠক কি হবে? হলে কোথায় হতে পারে?

পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠকস্থলের তালিকায় জেনেভা, ভিয়েনা, বুদাপেস্ট থেকে শুরু করে ইস্তাম্বুলের নামও শোনা গেলেও এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। 
বিবিসি
22 August, 2025, 02:50 pm
Last modified: 22 August, 2025, 02:52 pm
ছবি: এপি

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি শীর্ষ বৈঠক আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বাস্তবে এই বৈঠক আয়োজনের পরিকল্পনা এগোচ্ছে খুব ধীরগতিতে।

এরইমধ্যে, ইউক্রেনে আবারও সপ্তাহের মধ্যে অন্যতম বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলায় দেশটিতে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, এই হামলাগুলো তুলে ধরেছে কেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা 'এত গুরুত্বপূর্ণ'।

পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠকস্থলের তালিকায় জেনেভা, ভিয়েনা, বুদাপেস্ট থেকে শুরু করে ইস্তাম্বুলের নামও শোনা গেলেও এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। 

উল্লেখ্য, ২০১৯ সালের পর পুতিন ও জেলেনস্কিকে কখনও একসাথে দেখা যায়নি। এর প্রায় তিন বছর পর ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এই শীর্ষ বৈঠকের 'প্রস্তুতি শুরু' করেছেন। সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট এ ধরনের বৈঠকে সম্মত হয়েছেন বলেও জানান তিনি।

তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য টেলিফোন আলাপচারিতার 'অতিরিক্ত আশাবাদী ব্যাখ্যা' হতে পারে। ক্রেমলিনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, যা বৈঠক আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

অন্যদিকে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, পুতিন শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা না করলে রাশিয়ার জন্য পরিস্থিতি 'আরও কঠিন' হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সব মিলিয়ে, প্রাথমিক আলোচনার গুঞ্জন স্তিমিত হয়ে আসায় পুতিন ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

আপাতদৃষ্টিতে দুই রাষ্ট্রপতির মধ্যে বৈঠকের বিষয়ে মস্কোকে আগ্রহী মনে হলেও বাস্তবে তারা এমন সব শর্ত জুড়ে দিচ্ছে, যা ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব।

বর্তমান পরিস্থিতিতে, রাশিয়া বা ইউক্রেন কেউই তাদের দীর্ঘমেয়াদি অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়। দুই পক্ষই শান্তি চুক্তি স্থাপনের প্রচেষ্টা ব্যাহত করার জন্য একে অপরকে দায়ী করছে।

পুতিন ও জেলেনস্কির শীর্ষ বৈঠকের সম্ভাবনা ক্রমশ দূরবর্তী মনে হলেও, বৈঠক কোথায় হতে পারে তা নিয়ে জল্পনা চলছেই।

হোয়াইট হাউসে আলোচনার পর কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বুদাপেস্ট সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে আলোচিত হয়েছে। বলা হচ্ছে, আমেরিকাও এটি সমর্থন করছে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজজার্তো বলেছেন, 'তারা যেকোনো সময় হাঙ্গেরিতে আসতে পারেন। আমাদের এক ঘণ্টা আগে জানালে, আমরা সবার জন্য ন্যায্য, সুসংগত, নিরাপদ এবং সমান শর্ত নিশ্চিত করতে প্রস্তুত।'

তবে সবাই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকে যথেষ্ট নিরপেক্ষ মনে করছে না। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হাতে গোনা কয়েকজন ইউরোপীয় নেতার মধ্যে একজন, যিনি এখনো পুতিনের সঙ্গে সম্পর্ক রেখেছেন। তিনি ইউক্রেনের জন্য অর্থায়নও আটকে দিয়েছেন এবং ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদে ভেটো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

'সত্যি বলতে, বুদাপেস্ট আমাদের সমর্থন দেয়নি,' গত বৃহস্পতিবার বলেন জেলেনস্কি। তিনি জানান, 'আমি বলছি না অরবান নীতিগতভাবে ইউক্রেন বিরোধী ছিলেন, তবে তার নীতি ছিল ইউক্রেনকে সমর্থন না করার নীতি।' এরপর তিনি যোগ করেন, বুদাপেস্টে আলোচনা অনুষ্ঠিত হওয়া 'চ্যালেঞ্জিং' হবে।

বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ পোস্ট করে বুদাপেস্টে বৈঠক আয়োজনের বিরোধিতা করেছেন। ১৯৯৪ সালে বুদাপেস্টে এক শীর্ষ বৈঠকে কিয়েভ তার সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করেছিল, যার বিনিময়ে রাশিয়া ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের কারণে সেই নিশ্চয়তা অর্থহীন হয়ে যায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সুইজারল্যান্ডে শীর্ষ বৈঠকের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। দেশটি সামরিকভাবে নিরপেক্ষ এবং দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চ হিসেবে পরিচিত। জেলেনস্কি ভিয়েনাকেও প্রস্তাব করেছেন, যেখানে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত।

২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া—উভয়ই আইসিসির সদস্য বলেছে, তিনি শান্তি আলোচনায় এলে তাকে নিরাপত্তা বা আইনি সুরক্ষা (ইমিউনিটি) দেওয়া হবে।

তুরস্কও একটি বিকল্প হিসেবে আলোচিত হচ্ছে। ইস্তাম্বুল ইতিমধ্যেই গত এপ্রিল থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি প্রতিনিধি পর্যায়ের তিন দফা আলোচনার আয়োজন করেছে, যদিও বন্দি বিনিময় ছাড়া সেগুলোতে আর কোনো কার্যত উন্নতি হয়নি।

ভ্যাটিকান ও সৌদি আরবকেও ইউক্রেন সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে উল্লেখ করেছে। ভ্যাটিকান দীর্ঘকাল ধরে নিজেকে আলোচনার জন্য উপযুক্ত স্থান হিসেবে প্রস্তাব করে আসছে, আর সৌদি আরব অতীতে কিয়েভ ও মস্কোর মধ্যে বন্দি বিনিময়ের ব্যবস্থা করেছে।

উচ্চপর্যায়ের কূটনীতির বাইরে, যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। বৃহস্পতিবার ইউক্রেন জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোস্তভ অঞ্চল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের সীমান্তবর্তী এলাকা।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'এখনও মস্কো থেকে কোনো সংকেত আসেনি যে তারা কোনও অর্থবহ আলোচনায় বসবে এবং এই যুদ্ধ শেষ করবে। চাপ প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

পুতিন-জেলেনস্কি বৈঠক / রাশিয়া / ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net