Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 05:15 pm
Last modified: 15 August, 2025, 09:45 pm

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি, তবে আমরা তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় বিপর্যয়ও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের এক করদ রাষ্ট্রে পরিণত হয়, ১৯৭২ সালের জনগণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।’
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 05:15 pm
Last modified: 15 August, 2025, 09:45 pm
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: রয়টার্স

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, 'শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি, তবে আমরা তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় বিপর্যয়ও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের এক করদ রাষ্ট্রে পরিণত হয়, ১৯৭২ সালের জনগণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়, এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিবপূজা ও মুক্তিযুদ্ধপূজা। যা জনগণকে দমন, দেশ লুটপাট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারির চেয়ে কম কিছু ছিল না। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম।'

নাহিদ ইসলাম অভিযোগ করেন, 'দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের বংশগত সম্পত্তি হিসেবে বিবেচনা করেছে, জবাবদিহি ছাড়া শাসন করেছে, এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে বৈধতা দিয়েছে।'

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, '২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতবাদ আর কখনোই নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না।'

জাতির পিতা উপাধি ইতিহাস নয় জানিয়ে তিনি বলেন, 'এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার, যা ভিন্নমত দমন ও রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সকল নাগরিকের। এই দেশের জন্ম বা ভবিষ্যতের উপর কোনো একক ব্যক্তি মালিকানা দাবি করতে পারে না।'

তিনি 'মুজিববাদ'কে সরাসরি ফ্যাসিবাদী মতবাদ হিসেবে আখ্যা দিয়ে লেখেন, 'মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে চালিত এক ফ্যাসিবাদী মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এক ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে। মুজিববাদ হলো গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার, ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের জমি দখল এবং জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার প্রতীক।'

নাহিদ ইসলাম দাবি করেন, 'ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে। তার মূর্তির আড়ালে বিকাশ লাভ করেছে অপহরণ, হত্যা, লুটপাট ও গণহত্যা। মুজিববাদ এখনো এক জীবন্ত বিপদ। একে পরাস্ত করতে রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার জন্য যেখানে সব নাগরিক সমান, এবং যেখানে কোনো দল, কোনো বংশ, কোনো নেতা জনগণের ঊর্ধ্বে থাকতে পারবে না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।'
 

 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / আওয়াম লীগ / শেখ মুজিবর রহমান / সংবিধান / মুক্তিযুদ্ধ / ফ্যাসিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net