Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ডানার ফ্ল্যাপ বিকল, ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ঢাকাগামী ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 10:55 am
Last modified: 11 August, 2025, 10:55 am

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, এ পর্যন্ত বাতিল ১৮৬

ডানার ফ্ল্যাপ বিকল, ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ঢাকাগামী ফ্লাইট

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 10:55 am
Last modified: 11 August, 2025, 10:55 am

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় গতকাল (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। 

তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পাঠানো হলে মেরামত করা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারিয়ে পর একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। 

যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী এবং ক্রুরা হোটেলেই অবস্থান করবেন বলে জানান তিনি।

বিমান সূত্র জানায়, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর পাইলট উড্ডয়নের আগে চূড়ান্ত পরীক্ষার সময় এই ত্রুটি শনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের অবহিত করা হয়। 

এরপর প্রায় তিন ঘণ্টা অপেক্ষা যাত্রী ও ক্রুদের হোটেলে রাখা হয়। ওই ফ্লাইটে মোট ২৬২ জন যাত্রী রয়েছেন।

Related Topics

টপ নিউজ

বিমান / বিমান বাংলাদেশ / ফ্লাইট বাতিল / বিমানে ত্রুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, এ পর্যন্ত বাতিল ১৮৬

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net