Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৩ মাসে দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা; দখলকারীদের চেনে না প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2025, 08:30 am
Last modified: 26 July, 2025, 08:30 am

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

৩ মাসে দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা; দখলকারীদের চেনে না প্রশাসন

এসব দখলকারীর পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে প্রশাসন। যারা দখল করেছে, তারাও নিজেদের বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করেনি।
টিবিএস রিপোর্ট
26 July, 2025, 08:30 am
Last modified: 26 July, 2025, 08:30 am
ছবি: টিবিএস

গত বছরের ৫ আগস্টের পর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তবে গত মে মাস থেকে ১০তলা ভবনটি দুই দফা দখলের চেষ্টা হয়েছে। এখন একটি গ্রুপ ভবনটি পরিষ্কার ও সংস্কার করছে।

এসব দখলকারীর পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে প্রশাসন। আবার যারা দখল করেছে, তারাও নিজেদের বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করেনি।

বুধবার থেকে একটি গ্রুপ লাল কাপড়ে লেখা 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' শীর্ষক একটি ব্যানার টাঙিয়ে রেখেছে ভবনটিতে। 

গতকাল (২৫ জুলাই) টিবিএসের একজন প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে দেখেন, প্রবেশপথে ব্যানারটি ঝুলছে। ভেতরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ওয়াসার একটি দল নিচতলায় গত ১ বছর ধরে জমে থাকা নোংরা পানি সেচের কাজ করছে। ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

এর আগে গত ১৪ মে থেকে 'জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়' শীর্ষক একটি ব্যানার দীর্ঘদিন এই ভবনে টাঙানো ছিল। সে সময় ওই ব্যানারের দাবিদার কাউকে দেখা যায়নি। তবে একই নামে কয়েকটি জেলার আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ঝোলানো হয়েছিল।  

পরিষ্কার করার কাজে নিয়োজিত মাতবর আলী নামে এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, 'গত বুধবার থেকে আমরা কাজ শুরু করেছি। ৩১ জুলাইয়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হলে দেখতে পারবেন সবকিছু।'

নতুন কার্যালয়ের নাম কী, জানতে চাইলে সোহরাব আলী নামে একজন লাল ব্যানারটি দেখিয়ে বলেন, 'ওই যে লাল কাপড়ে লেখা আছে, সেই অফিসটি হবে।'

আওয়ামী লীগ কার্যালয়ের উল্টো পাশে রমনা মার্কেটের পাশে ঠেলা গাড়িতে দেশি ফলমূল বিক্রি করেন রিপন মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, 'গত এক বছরে এখানে মানুষজন ময়লা-আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে আশপাশের দোকানদারদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। শুধু তাই না, এটা ছিন্নমূল মানুষজনসহ রিকশাচালক, ভ্যান চালক, পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছিল। ভাসমান মানুষের নেশা-আড্ডা জমত এখানে।'

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী টিবিএসকে বলেন, কোনো ধরনের সংস্কার বা পুনরুদ্ধারের বিষয়ে পুলিশ অবগত নয়। 'সেখানে কোনো দায়িত্ব পালনের জন্য বলা হলে আমরা তা করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি,' বলেন তিনি।

মুক্তিযুদ্ধের পরে গুলিস্তানে পরিত্যক্ত বিভিন্ন বাড়ি খালি পড়ে ছিল। এসব ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় হয়। তারই একটি তখনকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঠিকানার এই পুরনো ভবন, যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে ১৯৮১ সাল থেকে। আট কাঠার এই জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল।

২০১৬ সালে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে ১০-তলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয়। 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামী লীগ কার্যালয় / ভবন দখল / দখল / আ.লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net